News Flash

  • Home
  • দেশ
  • কিছু মামলাকারীর জন্য ১৩ হাজার শূন্যপদে নিয়োগ আটকে রাখা নিয়ে প্রশ্ন হাইকোর্টের
Image

কিছু মামলাকারীর জন্য ১৩ হাজার শূন্যপদে নিয়োগ আটকে রাখা নিয়ে প্রশ্ন হাইকোর্টের

কলকাতা, ১৬ ফেব্রুয়ারি (হি.স.) : কিছু সংখ্যক মামলাকারীর জন্য কি ১৩ হাজার শূন্যপদে নিয়োগ আটকে রাখা সম্ভব? উচ্চ প্রাথমিকের মামলা চলাকালীন প্রশ্ন তুলল কলকাতা হাই কোর্ট। উচ্চ প্রাথমিকের নিয়োগ শুরু করা যেতে পারে বলেও শুনানি চলাকালীন পর্যবেক্ষণ করল উচ্চ আদালত।

শুক্রবার উচ্চ প্রাথমিকের মামলার শুনানি ছিল কলকাতা হাই কোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে। শুনানি চলাকালীন ডিভিশন বেঞ্চ প্রশ্ন তোলে, কয়েক জনের জন্য উচ্চ প্রাথমিকের প্রায় ১৩ হাজার শূন্যপদে নিয়োগ আটকে রাখা সম্ভব কি না।

মামলাকারীদের সমসংখ্যক আসন ফাঁকা রেখে উচ্চ প্রাথমিকের বাকি শূন্যপদে নিয়োগ শুরু করা যেতে পারে বলেও প্রাথমিক পর্যবেক্ষণে জানিয়েছে দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ।

উল্লেখ্য, বিচারপতি চক্রবর্তী এবং বিচারপতি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে শুনানি হওয়ার আগে হাই কোর্টের বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে উচ্চ প্রাথমিকের মামলার শুনানি চলছিল। সেই মামলা ছেড়ে দেন বিচারপতি সেন। মেডিক্যালে ভর্তি মামলা নিয়ে বিচারপতি সেন এবং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মধ্যে বেনজির সংঘাত প্রকাশ্যে এসেছিল। তার পরেই বিচারপতি সেন উচ্চ প্রাথমিকের মামলা থেকে সরে দাঁড়ানোর কথা জানান।

Releated Posts

‘মন কি বাত’-এ ডোমিনিকান প্রজাতন্ত্রের বৈদিক চর্চার প্রশংসা প্রধানমন্ত্রীর, ‘বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে ভারতীয় সংস্কৃতি’

নয়াদিল্লি, ২৮ জুন (আইএএনএস): ভারতীয় সংস্কৃতি, সঙ্গীত, আধ্যাত্মিকতা এবং প্রাচীন ঐতিহ্য বিশ্বের বিভিন্ন প্রান্তে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে…

ByByNews Desk Jun 28, 2026

বাগনানের বিজেপি কর্মী খুনে মূল অভিযুক্ত শেখ সইফুদ্দিন গ্রেফতার, এখনও পলাতক ৪০ জন

কলকাতা, ২৮ জুন (আইএএনএস): হাওড়া জেলার বাগনানের বিজেপি কর্মী প্রশান্ত দে খুনের ঘটনায় মূল অভিযুক্ত শেখ সইফুদ্দিনকে গ্রেফতার…

ByByNews Desk Jun 28, 2026

বহু কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম ক্রয় দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন ডিজিএইচএস প্রধান ডা. বৎসলা আগরওয়াল

নয়াদিল্লি, ২৮ জুন (আইএএনএস): ওষুধ, অস্ত্রোপচার-সংক্রান্ত সামগ্রী এবং চিকিৎসা সরঞ্জাম কেনাকাটায় বহু কোটি টাকার অনিয়মের অভিযোগে দিল্লি সরকারের…

ByByNews Desk Jun 28, 2026

অসম্পূর্ণ নথি নিয়ে কৈলাস মানসসরোবর যাত্রা শুরু না করার পরামর্শ ভারতের

নয়াদিল্লি, ২৮ জুন (আইএএনএস): বেসরকারি ট্যুর অপারেটরের মাধ্যমে কৈলাস মানসসরোবর যাত্রায় যেতে ইচ্ছুক ভারতীয় নাগরিকদের জন্য সতর্কবার্তা জারি…

ByByNews Desk Jun 28, 2026
Scroll to Top