News Flash

Image

ভয়াবহ যান দুর্ঘটনায় আহত ১৩ জন

আগরতলা, ১৫ ফেব্রুয়ারি: ভয়াবহ যান দুর্ঘটনায় আহত হয়েছে ১৩ জন ব্যক্তি। খোয়াই থানার অন্তর্গত বাইজাল বাড়ি পুলিশ ফাঁড়ি এলাকার ছনখলা বাজার সংলগ্ন এলাকায় দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়েছে। আহতদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক তাঁদেরকে জিবি হাসপাতালে স্থানান্তর করেছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, আজ দুপুর ১টা নাগাদ খোয়াই থেকে একটি যাত্রীবাহী ম্যাক্স গাড়ি আগরতলার উদ্দেশ্যে রওয়না দিয়েছিল। অপরদিকে থেকে আগরতলা দিক থেকে আসা একটি গাড়ির সাথে ছনখলা বাজার সংলগ্ন এলাকায় মুখোমুখি সংঘর্ষ ঘটে। তাতে আহত হয়েছে মোট ১৩ জন ব্যক্তি। বিকট শব্দ শুনতে পেয়ে স্থানীয় মানুষ ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে গিয়েছিল। কিন্তু আহতদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক তাঁদেরকে জিবি হাসপাতালে স্থানান্তর করেছে।

Releated Posts

বড়দোয়ালী দ্বাদশ শ্রেণী বিদ্যালয় পরিদর্শনে মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ আগষ্ট: রাজ্যের বিদ্যালয় শিক্ষা ব্যবস্থাকে আরো শক্তিশালী করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে রাজ্য সরকার। আজ রাজধানীর…

ByByReshmi Debnath Aug 4, 2026

নয়াদিল্লি সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, সাংগঠনিক বিষয় ও আসন্ন নির্বাচন নিয়ে আলোচনার সম্ভাবনা

আগরতলা, ৪ আগস্ট: ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা নয়াদিল্লি সফরে যাচ্ছেন। এই সফরে দলের সাংগঠনিক বিষয়, আসন্ন…

ByByReshmi Debnath Aug 4, 2026

নিয়মিত হবে টেট, কিন্তু শূন্যপদ ও আর্থিক সামর্থ্য বিবেচনা করে ধাপে ধাপে হবে শিক্ষক নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ আগস্ট: ত্রিপুরা সরকার নিয়মিতভাবে টিচার্স এলিজিবিলিটি টেস্ট (টেট) আয়োজন অব্যাহত রাখবে। তবে শিক্ষক নিয়োগ করা হবে…

ByByReshmi Debnath Aug 4, 2026

প্রয়াত ত্রিপুরা ও বিহারের প্রাক্তন রাজ্যপাল পদ্মশ্রী ড. ডি ওয়াই পাতিল, শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৪ আগস্ট: বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবী, ত্রিপুরা ও বিহারের প্রাক্তন রাজ্যপাল এবং পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত ড. ডি. ওয়াই. পাতিল…

ByByTaniya Chakraborty Aug 4, 2026
Scroll to Top