News Flash

  • Home
  • মুখ্য খবর
  • দেড় কোটি টাকার কফসিরাপ আটক অসম পুলিশের হাতে 
Image

দেড় কোটি টাকার কফসিরাপ আটক অসম পুলিশের হাতে 

আগরতলা, ১৪ ফেব্রুয়ারি: ফের নাকা চেকিং এ আসাম পুলিশের হাতে পাথর বোঝাই গাড়ি থেকে আটক প্রচুর পরিমাণে নেশাজাতীয় কফসিরাপ। 

আসাম পুলিশের জনৈক পুলিশ আধিকারিক জানিয়েছেন, প্রতিদিন কার মতো নাকা চেকিং এর সময় এএস- ২৮-এসি-০৫৩০ নাম্বারের একটি  চিপস পাথর বোঝাই লরিকে আটক করা হয়। 

এ লরিতে তল্লাশি চালিয়ে পাথরের নিচ থেকে প্রচুর পরিমাণ নেশা জাতীয় কফ সিরাপ উদ্ধার হয়েছে। বিভিন্ন প্যাকেটে মোট ১৭৮০০ বোতল কফসিরাপ উদ্ধার করা হয়েছে এদিন। যার বাজার মূল্য আনুমানিক দেড় কোটি টাকা হবে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক। 

তবে গাড়ির চালক পালিয়ে গেছে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক। এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো গ্রেফতারের খবর নেই। ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ। 

Releated Posts

রাষ্ট্রসংঘের ৮১তম সাধারণ অধিবেশন উপলক্ষে নিউইয়র্ক সফরে সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: রাষ্ট্রসংঘের ৮১তম সাধারণ অধিবেশন উপলক্ষে ভারতের সংসদীয় প্রতিনিধিদলের সদস্য হিসেবে নিউইয়র্ক সফরে যাচ্ছেন পশ্চিম ত্রিপুরার…

ByByReshmi Debnath Sep 28, 2026

ভিলেজ কাউন্সিলের ভোটে গুলিচালনা, রণক্ষেত্র গোমতীজেলা; জখম পুলিশ সুপার

উদয়পুর, ২৮ সেপ্টেম্বর: ত্রিপুরা ট্রাইবেল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের (টিটিএএডিসি) অধীন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে সোমবার রণক্ষেত্রের…

ByByReshmi Debnath Sep 28, 2026

বিরোধী দল যখনই নির্বাচনে হারে, ইভিএম বা নির্বাচন কমিশনকে দোষারোপ করে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: বিরোধী রাজনৈতিক দলগুলি যেখানেই নির্বাচনে হেরে যায় বা জনগণের সমর্থন পায় না, সেখানেই তারা ইভিএম…

ByByReshmi Debnath Sep 28, 2026

ওয়ারেংবাড়ি ভোটকেন্দ্রে গুলি চালানোর অভিযোগ, আহত ৩

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে সোমবার উদয়পুর মহকুমার মহারানি পুলিশ ফাঁড়ির অন্তর্গত ওয়ারেংবাড়ি ভোটকেন্দ্রে উত্তেজনা…

ByByTaniya Chakraborty Sep 28, 2026
Scroll to Top