ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৩ ফেব্রুয়ারি।। প্রথম দিনেই ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ঝড় তুললেন ত্রিপুরার অ্যাথলেট-রা। মহারাষ্ট্রের পুনেতে অনুষ্ঠিত জাতীয় মাস্টার্স অ্যাথলেটিক্স প্রতিযোগিতায়। ওই রাজ্যের শ্রী শিব ছত্রপতি স্টেডিয়ামে হচ্ছে আসর। মঙ্গলবার প্রথম দিনে ত্রিপুরা ৩ টি স্বর্ণ পদক সহ ৭ টি পদক জয় করে। দিনের প্রথম স্বর্ণপদকটি ত্রিপুরাকে এনে দেন সবিতা দাস। ট্রিপল জাম্পে। ওই ইভেন্টে জবা পাল দত্ত ব্রোঞ্জ পদক জয় করেন। এছাড়া চতুর্থ স্থান দখল করেন কবিতা দাস। ত্রিপুরাকে দ্বিতীয় স্বর্ণপদকটি এনে দেন বর্ষিয়ান শেফালি বর্ধন। ট্রিপল জাম্পে। এছাড়া রাজ্যকে শেষ স্বর্ণ পদকটি এনে দেন মিতালী দেবনাথ। ৮০০ মিটার দৌড়ে। এছাড়া শটপাটে শম্ভু রায় রৌপ্য পদক এবং বিকাশ দেববর্মা ব্রোঞ্জ পদক জয় করেন। ট্রিপল জাম্পে অর্চনা বনিক রৌপ্য পদক জয় করেন। দ্বিতীয় দিনে আরও পদক আসবে ত্রিপুরার ঝুলিতে বিশ্বাস করেন ত্রিপুরা দলের ম্যানেজার প্রীয়লাল সাহা। এদিকে রাজ্য দলের প্রতিটি অ্যাথলিটকে এদিন ব্লেজার দেওয়া হয়।

পুনেতে মাস্টার্স অ্যাথলেটিক্স শুরু ৩টি স্বর্ণ সহ ৭ পদক ত্রিপুরার
Tags:
Releated Posts
ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান
ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…
বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার
ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…
মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া
নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…
২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…


















