News Flash

  • Home
  • খেলা
  • পুনেতে মাস্টার্স অ্যাথলেটিক্স শুরু ৩টি স্বর্ণ সহ ৭ পদক ত্রিপুরার
Image

পুনেতে মাস্টার্স অ্যাথলেটিক্স শুরু ৩টি স্বর্ণ সহ ৭ পদক ত্রিপুরার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৩ ফেব্রুয়ারি।। প্রথম দিনেই ট্র‌্যাক অ্যান্ড ফিল্ডে ঝড় তুললেন ত্রিপুরার অ্যাথলেট-‌রা। মহারাষ্ট্রের পুনেতে অনুষ্ঠিত জাতীয় মাস্টার্স অ্যাথলেটিক্স প্রতিযোগিতায়। ওই রাজ্যের শ্রী শিব ছত্রপতি স্টেডিয়ামে হচ্ছে আসর। মঙ্গলবার প্রথম দিনে ত্রিপুরা ৩ টি স্বর্ণ পদক সহ ৭ টি পদক জয় করে। দিনের প্রথম স্বর্ণপদকটি ত্রিপুরাকে এনে দেন সবিতা দাস। ট্রিপল জাম্পে। ওই ইভেন্টে জবা পাল দত্ত ব্রোঞ্জ পদক জয় করেন। এছাড়া চতুর্থ স্থান দখল করেন কবিতা দাস। ত্রিপুরাকে দ্বিতীয় স্বর্ণপদকটি এনে দেন বর্ষিয়ান শেফালি বর্ধন। ট্রিপল জাম্পে। এছাড়া রাজ্যকে শেষ স্বর্ণ পদকটি এনে দেন মিতালী দেবনাথ। ৮০০ মিটার দৌড়ে। এছাড়া শটপাটে শম্ভু রায় রৌপ্য পদক এবং বিকাশ দেববর্মা ব্রোঞ্জ পদক জয় করেন। ট্রিপল জাম্পে অর্চনা বনিক রৌপ্য পদক জয় করেন। দ্বিতীয় দিনে আরও পদক আসবে ত্রিপুরার ঝুলিতে বিশ্বাস করেন ত্রিপুরা দলের ম্যানেজার প্রীয়লাল সাহা। এদিকে রাজ্য দলের প্রতিটি অ্যাথলিটকে এদিন ব্লেজার দেওয়া হয়।

Releated Posts

কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জ জিতে কর্নাটকের শিলপাকে অভিনন্দন মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীর

বেঙ্গালুরু, ২৮ জুলাই (আইএএনএস): স্কটল্যান্ডের গ্লাসগোয় অনুষ্ঠিত ২০২৬ কমনওয়েলথ গেমসে মহিলাদের এফ-৫৭ শটপুট ইভেন্টে ব্রোঞ্জ পদক জয় করায়…

ByByNews Desk Jul 28, 2026

এশিয়ান গেমসে গুজরাটের রেকর্ড প্রতিনিধিত্ব, ভারতের দলে সুযোগ পেলেন ৯ ক্রীড়াবিদ

গান্ধীনগর, ২৭ জুলাই (আইএএনএস): ২০২৬ সালে জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিত হতে চলা ২০তম এশিয়ান গেমসে এবার গুজরাট থেকে রেকর্ড…

ByByNews Desk Jul 27, 2026

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top