News Flash

Image

ফের সিবিআই দফতরে হাজিরা বিভাস অধিকারীর

কলকাতা, ১২ ফেব্রুয়ারি (হি.স.) : প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় নাম উঠে আসা বীরভূমের নলহাটির ২ নম্বর ব্লকের প্রাক্তন তৃণমূল সভাপতি বিভাস অধিকারী আবারও কলকাতার সিবিআই দফতরে হাজিরা দিলেন। সোমবার বেলা ১২টা নাগাদ নিজাম প্যালেসে আসেন তিনি।

অতীতেও তাঁকে একাধিক বার এই মামলার তদন্তে তলব করা হয়েছিল বিভাসকে। এমনকি, বীরভূমে তাঁর বাড়িতেও তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। দিন কয়েক আগেও বিভাসকে তলব করেছিল সিবিআই। কিন্তু পূর্বনির্ধারিত কর্মসূচি রয়েছে এমন জানিয়ে হাজিরা এড়িয়ে যান তিনি। আবার সোমবার তলব করা হয়েছিল।

সূত্রের খবর, বিভাসের থেকে কিছু নথি চাওয়া হয়েছিল। তা জমা দিতেই নিজামে আসেন তিনি। নিয়োগ দুর্নীতি নিয়ে সোমবার বিভাসকে নতুন করে জেরা করা হয়।উল্লেখ্য, নিয়োগ দুর্নীতিতে ধৃত হুগলির বলাগড়ের প্রাক্তন তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষ বিভাসকে কেন গ্রেফতার করা হচ্ছে না, তা নিয়ে প্রশ্ন তোলেন। শুধু তা-ই নয়, নিয়োগ দুর্নীতিতে নাম জড়ানো গোপাল দলপতিও বিভাসের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন। পরে দেখা যায়, নলহাটিতে বিভাসের বাড়ি এবং আশ্রমে হানা দেয় সিবিআই।

Releated Posts

মুম্বই যাত্রা বাতিলের ইঙ্গিত জরাঁগের, শারীরিক অবস্থার অবনতিতে উদ্বেগ

পাটোদা/বিড, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মারাঠা সংরক্ষণ আন্দোলনের নেতা মনোজ জরাঁগে পাটিল বুধবার ভোরে পাটোদায় এক সভায় জানান, শারীরিক…

ByByNews Desk Sep 16, 2026

জয়ের আনন্দের মধ্যেই শোক, বুকে ব্যথার পর নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খানের মৃত্যু

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের মারওয়ার জংশন পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খান মেভ (৫৮)…

ByByNews Desk Sep 15, 2026

উদমপুরে ভিডিসি সদস্যের গুলিবিদ্ধ, রাজৌরিতে জঙ্গি হ্যান্ডলারের সম্পত্তি বাজেয়াপ্ত

জম্মু, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের উদমপুর জেলায় মঙ্গলবার এক ভিলেজ ডিফেন্স কমিটি (ভিডিসি)-র সদস্যের রাইফেল থেকে…

ByByNews Desk Sep 15, 2026

গ্রামীণ ভারতে ‘পেনশন সখী’ বাড়িয়ে পেনশন কভারেজ সম্প্রসারণ করবে সরকার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): গ্রামীণ পরিবারগুলির মধ্যে পেনশন কভারেজ বাড়ানো এবং সামাজিক সুরক্ষা আরও শক্তিশালী করতে ‘পেনশন সখী’…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top