News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রোমান হরফের দাবিতে ত্রিপুরায় টিআইএসএফের ডাকা অনির্দিষ্টকালের বনধে সকাল থেকেই পিকেটিং শুরু 
Image

রোমান হরফের দাবিতে ত্রিপুরায় টিআইএসএফের ডাকা অনির্দিষ্টকালের বনধে সকাল থেকেই পিকেটিং শুরু 

আগরতলা, ১২ ফেব্রুয়ারি : ত্রিপুরায় তিপ্রা মথার ছাত্র টিআইএসএফের উদ্যোগে পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার সকাল ছটা থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় রোমান হরফের দাবিতে বনধের সমর্থনে পিকেটিং শুরু হয়েছে। 

ছাত্র সংগঠনের নেতৃত্বরা এদিন সকালেই মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভের সামিল হন। পুলিশ তাঁদেরকে সেখান থেকে গ্রেফতার করে টেনে হিঁচড়ে পুলিশ ভ্যানে তুলে এডিনগর পুলিশ লাইনে নিয়ে গেছে। 

এছাড়াও রাজ্যের বিভিন্ন জায়গায় টায়ার জ্বালিয়ে পিকেটিং করছে তিপ্রা মথার ছাত্র সংগঠনের নেতৃত্বরা। এদিন রেললাইনেও অবরোধ সংঘটিত করতে দেখা গেছে বনধ সমর্থনকারীদের। 

এছাড়াও বড়মুড়া পাহাড়, আগরতলা -সোনামুড়া সড়কের তকসাপাড়া এলাকায় পথ অবরোধ করেছেন বনধ সমর্থনকারীরা। টিআইএসএফের ডাকা অনির্দিষ্টকালের বনধের প্রভাব এদিন সকাল থেকেই পরিলক্ষিত হচ্ছে রাজের বিভিন্ন জায়গায়। 

Releated Posts

চুরি যাওয়া স্বর্ণের চেইন দিয়ে এক লক্ষাধিক টাকার গোল্ড লোন, নথিপত্র খতিয়ে দেখছে পুলিশ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: যোগেন্দ্রনগর এলাকায় চেইন ছিনতাইকাণ্ডের তদন্তে উল্লেখযোগ্য সাফল্য পেল পুলিশ। তদন্তে চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

মণ্ডলস্তরে গোষ্ঠীকোন্দল নিয়ে মুখ খুললেন বিজেপি সভাপতি, দলবিরোধী কার্যকলাপে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: বিভিন্ন মণ্ডল এলাকায় নেতৃত্ব ও কর্মী-সমর্থকদের মধ্যে গোষ্ঠীকোন্দল এবং মণ্ডল নেতৃত্বের নির্দেশ কর্মী-সমর্থকদের একাংশ না মানার…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top