News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • পাথারকা‌ন্দি পু‌লি‌শের অভিযানে চু‌রিকৃত ২৮ মোবাইল ফোনের হ্যান্ডসেট সহ গ্রেফতার মেকা‌নিক
Image

পাথারকা‌ন্দি পু‌লি‌শের অভিযানে চু‌রিকৃত ২৮ মোবাইল ফোনের হ্যান্ডসেট সহ গ্রেফতার মেকা‌নিক

পাথারকান্দি (অসম), ১০ ফেব্রুয়ারি (হি.স.) : চু‌রিকৃত ২৮টি মোবাইল ফোনের হ্যান্ডসেট সহ এক মেকা‌নিককে পাকড়াও করেছে পাথারকা‌ন্দি থানার পু‌লিশ‌।

পাথারকা‌ন্দি থানার ওসি ইন্স‌পেক্টর দীপক দাস জানান, গোপন খব‌রের ভিত্তিতে শুক্রবার রা‌তে বি‌নো‌দিনী বাজারে জনৈক আবুল হুসেনের মোবাইল রি‌পেয়া‌রিং সেন্টারে অভিযান চালানো হয়েছিল। ওই অভিযানে আবুলের দোকান থেকে ২৮টি চুরি যাওয়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের হ্যান্ডসেট উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মোবাইল ফোনগুলি বিভিন্ন সময় বিভিন্ন মানুষের কাছ থেকে চুরি হয়েছিল।

ওসি দাস জানান, এর সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে আবুলের ব্যবহৃত ল্যাপটপ। ধৃত আবুল হুসেনের বাড়ি পাথারকান্দি থানাধীন জ‌কিয়ালা গ্রা‌মে।

পুলিশ অফিসার দীপক দাস জানান, বাজেয়াপ্তকৃত ল্যাপট‌পে মোবাইলগুলির লক প্যাটার্ন পাসওয়ার্ড খোলার অ্যাপস ব্যবহার করে আবুল। প্রাথমিক জিজ্ঞাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ওসি জানান, মোবাইল মেকা‌নিক আবুল মোটা টাকার বি‌নিম‌য়ে চু‌রিকৃত মোবাইল সে‌টের লক খু‌লে চোর‌দের সহায়তা ক‌রত।

Releated Posts

এফসিআরএ সংশোধনী বিল ইস্যুতে নীরব থাকার অভিযোগ খারিজ মেঘালয়ের শাসকদল এনপিপির

শিলং, ২৯ জুলাই (আইএএনএস): প্রস্তাবিত বিদেশি অনুদান (নিয়ন্ত্রণ) আইন (এফসিআরএ) সংশোধনী বিল, ২০২৬ নিয়ে নীরব থাকার অভিযোগ খারিজ…

ByByNews Desk Jul 29, 2026

অসম বন্যা: দিখৌ নদী অববাহিকার জন্য বিশেষ সমন্বিত পুনর্বাসন প্রকল্পের দাবি প্রাক্তন কংগ্রেস বিধায়কের

গুয়াহাটি, ২৯ জুলাই (আইএএনএস): অসমে সাম্প্রতিক বিধ্বংসী বন্যার পরিপ্রেক্ষিতে দিখৌ নদী অববাহিকার জন্য বিশেষ সমন্বিত পুনর্বাসন প্রকল্প চালুর…

ByByNews Desk Jul 29, 2026

অসম বন্যা: ত্রাণ তহবিলে এক মাসের বেতন দান করবেন সব বিধায়ক

গুয়াহাটি, ২৮ জুলাই (আইএএনএস): অসমের ভয়াবহ বন্যা পরিস্থিতিতে দুর্গতদের পাশে দাঁড়াতে রাজ্যের সব বিধায়ক তাঁদের এক মাসের বেতন…

ByByNews Desk Jul 28, 2026

আসামের বন্যা পরিস্থিতি নিয়ে সাংসদদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর, সবরকম সহায়তার আশ্বাস কেন্দ্রের

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): আসামের চলমান বন্যা পরিস্থিতি নিয়ে রাজ্যের সাংসদদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকে…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top