রাঁচি, ৭ ফেব্রুয়ারি (হি.স.) : রাঁচির হাতিয়া রেলস্টেশনে একটি ট্রেন থেকে ৩৯ কেজি গাঁজা উদ্ধার করেছে রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ)। বুধবার আরপিএফ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা গিয়েছে, দক্ষিণ-পূর্ব রেলওয়ের রাঁচি ডিভিশনে আরপিএফ গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩৯ কেজি নিষিদ্ধ গাঁজা ও মদ উদ্ধার করেছে। এক্সপ্রেসটি হাতিয়ায় পৌঁছোলে ট্রেনের ভিতরে তিনটি ট্রলি দেখে আরপিএফ কর্মীদের সন্দেহজনক মনে হওয়ায় তল্লাশি চালালে নিষিদ্ধ সামগ্রী উদ্ধার হয়। উদ্ধার করা গাঁজার ওজন প্রায় ৩৯ কেজি। রেল পুলিশের অনুমান, গাঁজার আনুমানিক মূল্য তিন লক্ষ নব্বই হাজার টাকা।
উদ্ধারের পর রাঁচির সহকারী নিরাপত্তা কমিশনার (আরপিএফ)-কে জানানো হয়। তারপরে সহকারী নিরাপত্তা কমিশনার অশোক কুমার সিং-এর তরফে গাঁজাটি বাজেয়াপ্ত করে সমস্ত আইনি প্রক্রিয়া করার পর উদ্ধারকৃত সামগ্রী হাতিয়ার সরকারি রেলওয়ে পুলিশকে হস্তান্তর করা হয়।



















