News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ভাড়া বাড়িতে গাছের সঙ্গে ঝুলে আত্মহত্যা এক ব্যক্তির 
Image

ভাড়া বাড়িতে গাছের সঙ্গে ঝুলে আত্মহত্যা এক ব্যক্তির 

কৈলাসহর, ৬ ফেব্রুয়ারি: কৈলাসহরের বৌলাবাসা ৪নং ওয়ার্ড এলাকায় এক ব্যক্তির ফাঁসিতে আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা যায় যে, দুলাল দাস বৌলাবাসা ৪নং ওয়ার্ড এলাকায় রসমতি দাস নামে এক মহিলার বাড়িতে ভাড়া থাকতেন।  দুলাল দাসের কৈলাসহরে একটি দোকান ছিল। 

আজ সকালবেলা স্থানীয়রা রসমতি দাসের বাড়িতে থাকা একটি আমগাছের মধ্যে দুলাল দাস ফাঁসিতে ঝুলে রয়েছে দেখতে পায়  স্থানীয়রা। পরবর্তী সময় স্থানীয়রা রসমতি দাসকে ডাকাডাকি শুরু করলে তিনি ঘর থেকে বের হন। এরপর তিনি দেখতে পান আমগাছের মধ্যে ফাঁসিতে ঝুলে রয়েছে দুলাল দাস। তবে কি কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছে তা এখনও জানা যায়নি ।

 দুলাল দাস রসমতি দাসের বাড়িতে একাই ভাড়া থাকত বলে স্থানীয়দের কাছ থেকে জানা যায়। উক্ত ঘটনার খবর পাবার পর ঘটনাস্থলে ছুটে যায় কৈলাসহর থানার পুলিশ ও টিএসআর বাহিনী। তারা ঘটনাস্থলে ছুটে গিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।

পাশাপাশি উনার মৃতদেহ ময়নাতদন্ত করার জন্য কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ময়নাতদন্ত করার পর উনার মৃতদেহ উনার পরিবারের লোকেদের হাতে তুলে দেওয়া হয়েছে।

Releated Posts

দক্ষিণ জেলায় ঝড় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ২৫০ জনকে বিভিন্ন সহায়তা করা হয়েছে: জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল: গত ২৭ এপ্রিল থেকে আজ পর্যন্ত দক্ষিণ ত্রিপুরা জেলায় ঝড় বৃষ্টির ফলে ২৫০…

ByByReshmi Debnath Apr 29, 2026

বিশ্রামগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য রামদাস পাড়ায়

বিশ্রামগঞ্জ, ২৯ এপ্রিল:  বিশ্রামগঞ্জ থানাধীন রামদাস পাড়া এলাকায় এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।…

ByByReshmi Debnath Apr 29, 2026

ভাইয়ের সঙ্গে খেলতে গিয়ে পুকুরে ডুবে মৃত্যু আড়াইবছরের শিশুর

বিশালগড়, ২৯ এপ্রিল:  চড়িলাম ব্লকের বাঁশতলী ভিলেজের রামদাস পাড়ায় পুকুরের জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হল আড়াই বছরের এক…

ByByReshmi Debnath Apr 29, 2026

বিদ্যুৎ ও রাস্তার বেহাল অবস্থা নিয়ে ক্ষোভ, অভিযোগ জোলাইবাড়ির মধুলা সর্দার পাড়ার বাসিন্দাদের

জোলাইবাড়ি, বুধবারঃ দক্ষিণ ত্রিপুরা জেলার জোলাইবাড়ি বিধানসভা এলাকার মুহুরীপুর আর এফ-এর মধুলা সর্দার পাড়ায় বিদ্যুৎ পরিষেবা ও রাস্তার…

ByByReshmi Debnath Apr 29, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top