News Flash

  • Home
  • দিনের খবর
  • বিধানসভায় ইউসিসি বিল পেশ করলেন পুষ্কর সিং ধামি, উঠল বন্দেমাতরম ধ্বনি
Image

বিধানসভায় ইউসিসি বিল পেশ করলেন পুষ্কর সিং ধামি, উঠল বন্দেমাতরম ধ্বনি

দেহরাদূন, ৬ ফেব্রুয়ারি (হি.স.): উত্তরাখণ্ড বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) উত্তরাখণ্ড ২০২৪ বিল পেশ করলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। মঙ্গলবার মুখ্যমন্ত্রী ধামি যখন ইউসিসি বেল পেশ করেন, তখন ‘বন্দেমাতরম’, ‘জয় শ্রীরাম’ ধ্বনি প্রতিধ্বনিত হয় বিধানসভায়। এই বিল পেশ হওয়ার পর বিধানসভার অধিবেশন দুপুর দু’টো পর্যন্ত মুলতুবি হয়ে যায়।

কার্য উপদেষ্টা কমিটি গতকাল বিধানসভায় বিলটি উত্থাপনের অনুমতি দেয়। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি ইউসিসির খসড়া নিয়ে আলোচনা এবং মতামত দেওয়ার জন্য বিরোধী দলের সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন। এর আগে গত রবিবার উত্তরাখন্ড মন্ত্রিসভা অভিন্ন দেওয়ানি বিধির খসড়া বিলে অনুমোদন দেয়। বিলটি আইনে পরিণত হলে অভিন্ন দেওয়ানি বিধি গ্রহণকারী প্রথম ভারতীয় রাজ্য হবে উত্তরাখন্ড।

Releated Posts

জনগণনা-২০২৭: কর্মীদের সম্মানিক বাবদ ১৯৭ কোটি টাকা বরাদ্দ পশ্চিমবঙ্গের

কলকাতা, ৭ অক্টোবর (আইএএনএস): জনগণনা-২০২৭-এর দ্বিতীয় পর্যায়ের কাজে নিযুক্ত রাজ্য সরকারি কর্মীদের সম্মানিক দেওয়ার জন্য প্রায় ১৯৭.২০ কোটি…

ByByNews Desk Oct 7, 2026

মথুরায় জলাধারে ঢুকে চার পড়ুয়ার মৃত্যু, একজনের অবস্থা আশঙ্কাজনক

মথুরা, ৭ অক্টোবর (আইএএনএস): উত্তরপ্রদেশের মথুরা জেলার বৃন্দাবন গুরুকুলমে ১২ ফুট গভীর একটি জলাধারে ঢোকার পর চার পড়ুয়ার…

ByByNews Desk Oct 7, 2026

গুজরাটে পার্ক করা ট্রেলারে এসইউভি-এর ধাক্কা, নিহত ৭

ভাবনগর, ৬ অক্টোবর (আইএএনএস): গুজরাটের ভাবনগর জেলায় মঙ্গলবার একটি পার্ক করা ট্রেলারের পিছনে এসইউভি ধাক্কা মারায় সাতজনের মৃত্যু…

ByByNews Desk Oct 6, 2026

ছত্তিশগড়ের দান্তেওয়াড়ায় নকশাল অস্ত্রভাণ্ডারের হদিস, বিপুল অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার

দান্তেওয়াড়া, ৬ অক্টোবর (আইএএনএস): ছত্তিশগড়ের দান্তেওয়াড়া জেলায় নকশালদের বিরুদ্ধে অভিযানে বড় সাফল্য পেল নিরাপত্তাবাহিনী। জঙ্গলে পাহাড়ি এলাকায় নকশালদের…

ByByNews Desk Oct 6, 2026
Scroll to Top