News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নবনিযুক্ত কৃষি সহায়কদের নিয়ে ১০ দিন ব্যাপী প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত অরুন্ধতীনগরস্হিত কৃষি উপঅধিকর্তার কার্যালয়ে 
Image

নবনিযুক্ত কৃষি সহায়কদের নিয়ে ১০ দিন ব্যাপী প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত অরুন্ধতীনগরস্হিত কৃষি উপঅধিকর্তার কার্যালয়ে 

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ ফেব্রুয়ারি:  অরুন্ধতীনগরস্হিত কৃষি উপঅধিকর্তার কার্যালয়ে শুরু হল নবনিযুক্ত কৃষি সহায়কদের (এগ্রি অ্যাসিসটেন্ট) নিয়ে ১০ দিন ব্যাপী প্রশিক্ষণ শিবির। 

কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে ১০ দিন ব্যাপী এই প্রশিক্ষণ শিবিরের সোমবার ছিল উদ্বোধন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দপ্তরের অধিকর্তা শরদিন্দু দাস,অধিকর্তা মার্কেটিং দীপক কুমার দাস, উপ অধিকর্তা উদ্যান বিভাগ শ্রী উত্তম দাস প্রমুখ। 

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত ভাষন রাখেন কৃষি উপঅধিকর্তা ডঃ উত্তম সাহা। অনুষ্ঠানে প্রশিক্ষণের গুরুত্ব নিয়ে আলোচনা করেন কৃষি অধিকর্তা শরদিন্দু দাস।এই দিন দ্বিতীয় পর্বের প্রযুক্তিগত আলোচনায় অংশ নেন সহঅধিকর্তা শ্রী দেবব্রত মজুমদার, সহ অধিকর্তা সুকান্ত দাস, শ্রীকান্ত পাল। 

পশ্চিম ত্রিপুরা জেলায় মোট ৯২ জন কৃষি সহায়কের নিযুক্তিকরণ হয়েছে গত ২রা জানুয়ারী। সরকারী উদ্যোগে সংঘটিত এই ধরনের শিবিরে অংশগ্রহণ করতে পেরে নবনিযুক্ত কৃষি সহায়কেরা প্রশিক্ষণ অত্যন্ত উৎসাহিত। প্রশিক্ষণে কৃষি সহায়কেরা বিভিন্ন বিষয়ে মত বিনিময়ের মাধ্যমে নিজেদের প্রশিক্ষণ শিবিরের কাজকে সফল উদ্যোগী হয়েছে।

Releated Posts

আগামীকাল কংগ্রেসের ‘গণতন্ত্র বাঁচাও’ প্রতিবাদ মিছিল, নিশানায় এসআইআর ও মুখ্য নির্বাচন কমিশনার

আগরতলা, ৭ অক্টোবর: দেশজুড়ে কংগ্রেসের ‘গণতন্ত্র বাঁচাও’ কর্মসূচির অংশ হিসেবে আগামী ৮ অক্টোবর আগরতলায় প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ…

ByByTaniya Chakraborty Oct 7, 2026

স্কুটির ধাক্কায় গুরুতর আহত ৬৫ বছরের বৃদ্ধ, জিবি হাসপাতালে চিকিৎসাধীন

আগরতলা, ৭ অক্টোবর: স্কুটির ধাক্কায় গুরুতর আহত হলেন ৬৫ বছর বয়সি এক ব্যক্তি। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে প্রথমে স্থানীয়…

ByByReshmi Debnath Oct 7, 2026

বিদ্যুৎ বিল মুকুবের দাবিতে সোনামুড়ায় বাম যুব সংগঠনের অবস্থান

আগরতলা, ৭ অক্টোবর: বিদ্যুৎ দপ্তরের মন্ত্রীর ঘোষণা অনুযায়ী ১০০ শতাংশ বর্ধিত বিদ্যুৎ বিল মুকুবের সিদ্ধান্তের বাস্তবায়ন নিয়ে প্রশ্ন…

ByByTaniya Chakraborty Oct 7, 2026

‘কার্যকর্তাদের মূল্য নেই নেতাদের কাছে’, বিজেপিতে কাজ না করার ঘোষণা শান্তিরবাজারের কর্মীদের

আগরতলা, ৭ অক্টোবর: ত্রিপুরায় বিজেপি-তিপ্রা মথা জোট নিয়ে ফের প্রকাশ্যে অসন্তোষ দেখা দিল বিজেপির অন্দরেই। দলের কার্যকর্তাদের ‘বিচার…

ByByReshmi Debnath Oct 7, 2026
Scroll to Top