News Flash

  • Home
  • প্রধান খবর
  • মমতার দিল্লি সফর, বিমানবন্দরে যাতায়তে কলকাতায় বাড়তি সতর্কতা
Image

মমতার দিল্লি সফর, বিমানবন্দরে যাতায়তে কলকাতায় বাড়তি সতর্কতা

কলকাতা, ৫ ফেব্রুয়ারি, (হি.স.): সোমবার দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দিল্লিতে ‘এক দেশ এক ভোট’ সংক্রান্ত বৈঠকে তাঁর উপস্থিত থাকার কথা।

তাঁর বিমানবন্দরে যাতায়তে কলকাতায় বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে। সোমবার সন্ধ্যায় বিমান ধরে দিল্লি যাবেন। ফিরবেন মঙ্গলবার সন্ধ্যায়। দু’দিনই মমতা ভিআইপি রোড ব্যবহার করবেন। মুখ্যমন্ত্রীর নিরাপত্তার কথা ভেবে সতর্ক পুলিশ ওই সময়ে কৈখালির কাছে মেট্রো রেলের কাজ বন্ধ রাখতে চায়। এ নিয়ে বিধাননগর পুলিশ হাইওয়ে ডিভিশনকে চিঠি দেয়। তাতে বলা হয়, কৈখালি ও হলদিরামের কাছে ভিআইপি রোডের উপরে মেট্রোর কাজ সোমবার দুপুর ১২টা থেকে এবং মঙ্গলবার দুপুর ২টো থেকে মুখ্যমন্ত্রী ওই এলাকা পার হওয়া পর্যন্ত মেট্রো রেলের নির্মাণকাজ বন্ধ রাখা হোক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সেই মতো ব্যবস্থাও করা হয়েছে।

প্রসঙ্গত, গত ২৪ জানুয়ারি মমতার কনভয়ের মধ্যে আচমকা একটি গাড়ি ঢুকে পড়ায় বিপত্তি হয় বর্ধমানে। সে দিন মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে বর্ধমানের প্রশাসনিক সভায় পৌঁছন। তবে আবহাওয়া খারাপ থাকায় সভা সেরে গাড়িতে কলকাতার পথে রওনা হন তিনি। সভাস্থল থেকে কয়েকশো মিটার দূরেই দুর্ঘটনা ঘটে। মুখ্যমন্ত্রীর গাড়ি সভাস্থলের ছোট রাস্তা ছেড়ে যখন বড় রাস্তায় উঠছে, তখন পিছন থেকে আসা একটি গাড়ি দ্রুত গতিতে পেরিয়ে যায়। সংঘর্ষ এড়াতে দ্রুত ব্রেক কষে দাঁড়িয়ে পড়ে মুখ্যমন্ত্রীর গাড়ি। সামনের আসনে বসে থাকা মুখ্যমন্ত্রীকে হাত দিয়ে মাথা চেপে ধরতে দেখা যায়।

কলকাতায় ফিরে মুখ্যমন্ত্রী জানান, প্রায় ২০০ কিলোমিটার গতিতে একটি গাড়ি এসে পড়েছিল সামনে। ঝাঁকুনিতে গাড়ির ড্যাশবোর্ডে তাঁর মাথা ঠুকে যায়। মুখ্যমন্ত্রী বলেন, ‘‘জোর বেঁচে গিয়েছি। মরেই যেতাম!’’

Releated Posts

ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণন

ইটানগর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মন্তব্য করেছেন উপরাষ্ট্রপতি…

ByByNews Desk Sep 9, 2026

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার নিয়োগ রাজ্যপাল আর এন রবির

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজে গতি আনতে নতুন অস্থায়ী রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার নিয়োগ করলেন…

ByByNews Desk Sep 9, 2026

কোচবিহারে ৯০ লক্ষ টাকার সোনার বিস্কুটসহ যুবক গ্রেফতার

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার দিনহাটা থানার সাহেবগঞ্জ এলাকায় নিয়মিত নাকা চেকিংয়ের সময় ৬৮১ গ্রামেরও বেশি…

ByByNews Desk Sep 9, 2026

উৎসবের মরশুমে সোনা কেনায় লাগাম টানার মোদির আবেদন, অর্থনীতি বনাম রাজনৈতিক সমীকরণের প্রশ্ন

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উৎসবের মরশুমের আগে ভারতীয়দের অপ্রয়োজনীয় সোনা কেনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top