News Flash

  • Home
  • দিনের খবর
  • নিরাপত্তায় কড়াকড়ি, নির্বিঘ্নে মাধ্যমিক পরীক্ষা সম্পন্ন নরেন্দ্রপুরের সেই স্কুলে
Image

নিরাপত্তায় কড়াকড়ি, নির্বিঘ্নে মাধ্যমিক পরীক্ষা সম্পন্ন নরেন্দ্রপুরের সেই স্কুলে

নরেন্দ্রপুর, ২ ফেব্রুয়ারি (হি.স.) : আতঙ্কের পরিবেশ কাটিয়ে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে শুক্রবার মাধ্যমিক পরীক্ষা শুরু হল নরেন্দ্রপুরের বলরামপুর মন্মথনাথ বিদ্যামন্দিরে। সকাল থেকেই নরেন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনীকে স্কুল চত্বরে ও রাস্তায় মোতায়েন করা হয়। পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে আসেন নরেন্দ্রপুর থানার আইসি অনির্বাণ বিশ্বাস। কড়া নিরাপত্তার মধ্যেই পরীক্ষার্থীরা সেন্টারে প্রবেশ করে। স্কুলের সামনে কোনও অভিভাবককে দাঁড়াতে দেওয়া হয়নি। প্রশাসনের পক্ষ থেকে আপাতত স্কুল পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে সোনারপুর বিডিও সিঞ্জিনি সেনগুপ্তকে। তিনি নিজে সকাল থেকে পরীক্ষা কেন্দ্রের পুরো পরিস্থিতি খতিয়ে দেখেন। কোথাও কোনও অসুবিধা হচ্ছে কিনা সেই বিষয়ে খোঁজ নেন। প্রসঙ্গত, গত মাসে এই স্কুলে বহিরাগতদের আক্রমণে আক্রান্ত হন স্কুলের বেশ কয়েকজন শিক্ষক-শিক্ষিকারা। এই ঘটনার পর রাজ্য-রাজনীতিতে শোরগোল দেখা দেয়।

Releated Posts

টাটা সন্সের চেয়ারম্যান পদে চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের প্রস্তাব ‘অবৈধ’: টাটা ট্রাস্টস

মুম্বই, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে এন. চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের জন্য পরিচালন পর্ষদের প্রস্তাবকে ‘অবৈধ’ বলে দাবি…

ByByNews Desk Sep 17, 2026

শ্রীরামপুরে মমতার সভায় হাইকোর্টের শর্তসাপেক্ষ অনুমতি, সর্বাধিক ১,০০০ জনের জমায়েত

কলকাতা, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে তৃণমূল কংগ্রেসের সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে শর্তসাপেক্ষে এই অনুমতি…

ByByNews Desk Sep 17, 2026

জারাঙ্গে পাটিলের অনশন প্রত্যাহারে স্বস্তি ফড়নবিশের, ১৩ দাবির ১২টিই মেনে নেওয়া হয়েছে বলে দাবি

সম্ভাজিনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মারাঠা সংরক্ষণ আন্দোলনের নেতা মনোজ জারাঙ্গে পাটিল ২০ দিনের অনশন শেষ করায় স্বস্তি প্রকাশ…

ByByNews Desk Sep 17, 2026

দিশা সালিয়ানের বাবার ৫০০ কোটি টাকার মানহানির নোটিস আদিত্য ঠাকরে ও অনিল দেশমুখকে

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রয়াত দিশা সালিয়ানের বাবা সতীশ সালিয়ান শিবসেনা (ইউবিটি) নেতা আদিত্য ঠাকরে এবং মহারাষ্ট্রের প্রাক্তন…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top