নরেন্দ্রপুর, ২ ফেব্রুয়ারি (হি.স.) : আতঙ্কের পরিবেশ কাটিয়ে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে শুক্রবার মাধ্যমিক পরীক্ষা শুরু হল নরেন্দ্রপুরের বলরামপুর মন্মথনাথ বিদ্যামন্দিরে। সকাল থেকেই নরেন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনীকে স্কুল চত্বরে ও রাস্তায় মোতায়েন করা হয়। পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে আসেন নরেন্দ্রপুর থানার আইসি অনির্বাণ বিশ্বাস। কড়া নিরাপত্তার মধ্যেই পরীক্ষার্থীরা সেন্টারে প্রবেশ করে। স্কুলের সামনে কোনও অভিভাবককে দাঁড়াতে দেওয়া হয়নি। প্রশাসনের পক্ষ থেকে আপাতত স্কুল পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে সোনারপুর বিডিও সিঞ্জিনি সেনগুপ্তকে। তিনি নিজে সকাল থেকে পরীক্ষা কেন্দ্রের পুরো পরিস্থিতি খতিয়ে দেখেন। কোথাও কোনও অসুবিধা হচ্ছে কিনা সেই বিষয়ে খোঁজ নেন। প্রসঙ্গত, গত মাসে এই স্কুলে বহিরাগতদের আক্রমণে আক্রান্ত হন স্কুলের বেশ কয়েকজন শিক্ষক-শিক্ষিকারা। এই ঘটনার পর রাজ্য-রাজনীতিতে শোরগোল দেখা দেয়।

নিরাপত্তায় কড়াকড়ি, নির্বিঘ্নে মাধ্যমিক পরীক্ষা সম্পন্ন নরেন্দ্রপুরের সেই স্কুলে
Tags:
Releated Posts
নিউ এজ কেরল’ গঠনের রূপরেখা, প্রথম বাজেটে উন্নয়ন ও কল্যাণে জোর মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীশনের
তিরুবনন্তপুরম, ১৯ জুন (আইএএনএস) : ‘নিউ এজ কেরল’ গড়ার লক্ষ্যে উন্নয়ন ও জনকল্যাণের সমন্বয়ে ২০২৬-২৭ অর্থবর্ষের সংশোধিত বাজেট…
নিজের পছন্দের নিরাপত্তারক্ষী পাওয়া সম্ভব নয়: মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
কলকাতা, ১৮ জুন (আইএএনএস): প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থা প্রত্যাহারের অভিযোগ খারিজ করে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু…
অনুপ্রবেশ রোধে সাফল্যের জন্য শুভেন্দু অধিকারী সরকারকে প্রশংসা রাজ্যপালের
কলকাতা, ১৮ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি. ভি. আনন্দ বোস (আর.এন. রবি হিসেবে উল্লিখিত) বৃহস্পতিবার রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী…
সমস্তিপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৩, আহত ৮
পাটনা, ১৮ জুন (আইএএনএস): বিহারের সমস্তিপুর জেলায় বৃহস্পতিবার এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে এবং অন্তত আটজন…

















