News Flash

  • Home
  • প্রধান খবর
  • মুম্বইয়ের চেম্বুর ও ভাইন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৮
Image

মুম্বইয়ের চেম্বুর ও ভাইন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৮

মুম্বই, ২ ফেব্রুয়ারি (হি.স.) : মুম্বইয়ের চেম্বুর ও ভাইন্দর এলাকায় দুটি ভিন্ন জায়গায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মোট ৮ জন আহত হয়েছেন। আহতদের ৮ জনকে নিকটস্থ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার খবর পেয়ে দমকল বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। দুটি ঘটনারই তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ।

পুলিশ জানিয়েছে, শুক্রবার ভোররাতে চেম্বুর এলাকার সিদ্ধার্থ কলোনির বাসিন্দা সুরেশ গায়কোয়াড়ের বাড়িতে হঠাৎ এলপিজি সিলিন্ডার বিস্ফোরণে আগুন ধরে যায়। সঠিক সময়ে দমকল বিভাগের কর্মীরা সুরেশের বাড়িতে এসে তাঁর পরিবারের ৭জন সদস্যকে উদ্ধার করে আগুন নিয়ন্ত্রণে আনে। আহতদের সবাইকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। চেম্বুর থানার পুলিশ সিলিন্ডার বিস্ফোরণের তদন্ত শুরু করছে।

অন্য ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার রাতে ভাইন্দরের রামদেব পার্কের একটি বাড়িতে। সেখানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণে আগুন ধরে যায়। এই ঘটনায় এক যুবক গুরুতরভাবে আহত হন এবং তাঁকে চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার খবর পেয়ে দমকলের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এই ঘটনারও তদন্ত শুরু করছে স্থানীয় পুলিশ।

Releated Posts

ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণন

ইটানগর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মন্তব্য করেছেন উপরাষ্ট্রপতি…

ByByNews Desk Sep 9, 2026

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার নিয়োগ রাজ্যপাল আর এন রবির

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজে গতি আনতে নতুন অস্থায়ী রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার নিয়োগ করলেন…

ByByNews Desk Sep 9, 2026

কোচবিহারে ৯০ লক্ষ টাকার সোনার বিস্কুটসহ যুবক গ্রেফতার

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার দিনহাটা থানার সাহেবগঞ্জ এলাকায় নিয়মিত নাকা চেকিংয়ের সময় ৬৮১ গ্রামেরও বেশি…

ByByNews Desk Sep 9, 2026

উৎসবের মরশুমে সোনা কেনায় লাগাম টানার মোদির আবেদন, অর্থনীতি বনাম রাজনৈতিক সমীকরণের প্রশ্ন

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উৎসবের মরশুমের আগে ভারতীয়দের অপ্রয়োজনীয় সোনা কেনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top