News Flash

  • Home
  • প্রধান খবর
  • দিল্লি পাবলিক স্কুলে বোমার হুমকি, তল্লাশিতে মেলেনি সন্দেহজনক কিছুই
Image

দিল্লি পাবলিক স্কুলে বোমার হুমকি, তল্লাশিতে মেলেনি সন্দেহজনক কিছুই

নয়াদিল্লি, ২ ফেব্রুয়ারি (হি.স.) : দিল্লি পাবলিক স্কুলে বোমার হুমকি মেলায় দিল্লি পুলিশ একটি মামলা দায়ের করেছে। শুক্রবার দিল্লির আর কে পুরম বিধানসভা কেন্দ্রে অবস্থিত দিল্লি পাবলিক স্কুল একটি বোমার হুমকি ফোন পাওয়ায় তৎপর হয়ে ওঠে পুলিশ।

শুক্রবার পুলিশ জানিয়েছে, দিল্লির আর কে পুরম বিধানসভা কেন্দ্র সংলগ্ন এলাকায় অবস্থিত দিল্লি পাবলিক স্কুলে হুমকি ফোন আসে। তারপরই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পুলিশ স্কুলের সমস্ত পড়ুয়াদের স্কুল থেকে নিরাপদে বের করে স্কুল চত্বর খালি করে দেয়। পুলিশ আরও জানিয়েছে, স্কুলে তল্লাশি অভিযান শুরু করা হয়েছে। তবে এখনও পর্যন্ত স্কুল থেকে কোনও কিছু সন্দেহজনক বস্তু উদ্ধার করা হয়নি।

গত বছরের মে মাসে মথুরা রোডে অবস্থিত দিল্লি পাবলিক স্কুল একটি বোমার হুমকি মেল পেয়েছিল। পরে পুলিশ জানতে পেরেছিল যে কোনও এক ছাত্রই এই মেলটি পাঠিয়েছিল।

Releated Posts

ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণন

ইটানগর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মন্তব্য করেছেন উপরাষ্ট্রপতি…

ByByNews Desk Sep 9, 2026

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার নিয়োগ রাজ্যপাল আর এন রবির

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজে গতি আনতে নতুন অস্থায়ী রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার নিয়োগ করলেন…

ByByNews Desk Sep 9, 2026

কোচবিহারে ৯০ লক্ষ টাকার সোনার বিস্কুটসহ যুবক গ্রেফতার

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার দিনহাটা থানার সাহেবগঞ্জ এলাকায় নিয়মিত নাকা চেকিংয়ের সময় ৬৮১ গ্রামেরও বেশি…

ByByNews Desk Sep 9, 2026

উৎসবের মরশুমে সোনা কেনায় লাগাম টানার মোদির আবেদন, অর্থনীতি বনাম রাজনৈতিক সমীকরণের প্রশ্ন

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উৎসবের মরশুমের আগে ভারতীয়দের অপ্রয়োজনীয় সোনা কেনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top