News Flash

  • Home
  • প্রধান খবর
  • হেমন্ত সোরেনের কাজকে আরও গতি প্রদান করে এগিয়ে নিয়ে যাব : চম্পই সোরেন
Image

হেমন্ত সোরেনের কাজকে আরও গতি প্রদান করে এগিয়ে নিয়ে যাব : চম্পই সোরেন

রাঁচি, ২ ফেব্রুয়ারি (হি.স.) : ঝাড়খণ্ডের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন চম্পই সোরেন। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরই তিনি বললেন, আদিবাসীদের সামগ্রিক উন্নয়নের জন্য কাজ করেছেন হেমন্ত সোরেন। তাঁর সেই কাজকে আরও গতি প্রদান করে এগিয়ে নিয়ে যাব।

শুক্রবারই ঝাড়খণ্ডের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতা চম্পই সোরেন। শুক্রবার রাঁচির রাজভবনে চম্পইকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণণ। নয়া মুখ্যমন্ত্রীর সঙ্গে মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন কংগ্রেস বিধায়ক তথা দলের পরিষদীয় নেতা আলমগির আলম এবং লালুপ্রসাদ যাদবের দল আরজেডির সত্যানন্দ ভোকতা। আলমগির এবং সত্যানন্দ, দু’জনেই আগে হেমন্ত সোরেন মন্ত্রিসভার সদস্য ছিলেন। নতুন মুখ্যমন্ত্রী চম্পই আরও বলেছেন, জনগণের আকাঙ্খা পূরণের জন্য আমরা সমস্ত কাজ যথা সময়ে করব। বিরোধীরা রাজ্যে অস্থিতিশীল তৈরির চেষ্টা করেছিল, কিন্তু আমাদের জোটের শক্তিতে তা ব্যর্থ হয়েছে।

Releated Posts

ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণন

ইটানগর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মন্তব্য করেছেন উপরাষ্ট্রপতি…

ByByNews Desk Sep 9, 2026

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার নিয়োগ রাজ্যপাল আর এন রবির

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজে গতি আনতে নতুন অস্থায়ী রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার নিয়োগ করলেন…

ByByNews Desk Sep 9, 2026

কোচবিহারে ৯০ লক্ষ টাকার সোনার বিস্কুটসহ যুবক গ্রেফতার

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার দিনহাটা থানার সাহেবগঞ্জ এলাকায় নিয়মিত নাকা চেকিংয়ের সময় ৬৮১ গ্রামেরও বেশি…

ByByNews Desk Sep 9, 2026

উৎসবের মরশুমে সোনা কেনায় লাগাম টানার মোদির আবেদন, অর্থনীতি বনাম রাজনৈতিক সমীকরণের প্রশ্ন

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উৎসবের মরশুমের আগে ভারতীয়দের অপ্রয়োজনীয় সোনা কেনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top