News Flash

  • Home
  • প্রধান খবর
  • জেলে ঢোকানো হলে‌ও লড়াই থেকে এক ইঞ্চিও সরবেন না, হুঁশিয়ারি মমতার
Image

জেলে ঢোকানো হলে‌ও লড়াই থেকে এক ইঞ্চিও সরবেন না, হুঁশিয়ারি মমতার

নদিয়া, ১ ফেব্রুয়ারি (হি.স.) : জেলে ঢোকানো হলে‌ও তিনি বিজেপি বিরোধী লড়াই থেকে এক ইঞ্চিও সরবেন না! বৃহস্পতিবার শান্তিপুরের সরকারি পরিষেবা প্রদান কর্মসূচি থেকে এই মন্তব্য করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বুধবার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়া মাত্রই হেমন্ত সোরেনকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তার ২৪ ঘণ্টা পেরনোর আগেই হুঁশিয়ারির সুরে তিনি এ কথা বললেন।

তৃণমূলের বিভিন্ন নেতার গ্রেফতারের প্রসঙ্গ উল্লেখ করে মমতা বলেন, ‘‘আমাকে জেলে পুরলেও আামি জেল ফুটো করে বেরিয়ে আসব!’’ যদিও হেমন্তের প্রসঙ্গ উত্থাপন করেননি মমতা। ঝাড়খণ্ডের সদ্যপ্রাক্তন মুখ্যমন্ত্রীকে জমি দুর্নীতি মামলায় বুধবার গ্রেফতার করেছে ইডি।

মমতার ওই বক্তব্যকে অবশ্য প্রত্যাশিত ভাবেই রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র শমীক ভট্টাচার্য খোঁচা দিয়েছেন। তাঁর কথায়, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় অপরাজেয়। কিন্তু তিনি আর তাঁর দল এবং সরকারের বিসর্জন ঠেকাতে পারবেন না। সময় ঘনিয়ে এসেছে। সেই কারণেই হয়তো এই কথা বলেছেন।’’

Releated Posts

আরজি কর কাণ্ডের নির্যাতিতার মাকে প্রার্থী করা মহিলাদের সুরক্ষায় বিজেপির প্রতিশ্রুতির প্রমাণ: প্রধানমন্ত্রীর দাবি

কলকাতা, ২৬ এপ্রিল (আইএএনএস): আরজি কর মেডিক্যাল কলেজ কাণ্ডের নির্যাতিতার মাকে প্রার্থী করা পশ্চিমবঙ্গে মহিলাদের নিরাপত্তার প্রতি বিজেপির…

ByByNews Desk Apr 26, 2026

ভারতের চিজ বিশ্বমঞ্চে ছাপ ফেলছে, ‘ভারতের স্বাদ পৌঁছচ্ছে বিশ্বে’: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (আইএএনএস): ভারতের দুগ্ধশিল্প আন্তর্জাতিক স্তরে দ্রুত এগোচ্ছে এবং ভারতীয় চিজ বিশ্বজুড়ে জনপ্রিয়তা পাচ্ছে—এ কথা জানালেন…

ByByNews Desk Apr 26, 2026

কালপাক্কম ফাস্ট ব্রিডার রিঅ্যাক্টরের ‘ক্রিটিক্যালিটি’ ঐতিহাসিক মাইলফলক: প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (আইএএনএস): তামিলনাড়ুর কালপাক্কমে দেশের স্বদেশি প্রযুক্তিতে নির্মিত প্রোটোটাইপ ফাস্ট ব্রিডার রিঅ্যাক্টরের ‘ক্রিটিক্যালিটি’ অর্জনকে ভারতের পারমাণবিক…

ByByNews Desk Apr 26, 2026

পুনর্নবীকরণযোগ্য শক্তিতে বিশ্বে চতুর্থ স্থানে ভারত, দ্রুত সম্প্রসারণে জোর: প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (আইএএনএস): পুনর্নবীকরণযোগ্য শক্তির ক্ষেত্রে ভারতের দ্রুত অগ্রগতির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, বায়ুশক্তি…

ByByNews Desk Apr 26, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top