News Flash

  • Home
  • মুখ্য খবর
  • হাসপাতাল থেকে ছাড়া পেলেন কর্ণাটকের রঞ্জি ক্রিকেটার মায়াঙ্ক
Image

হাসপাতাল থেকে ছাড়া পেলেন কর্ণাটকের রঞ্জি ক্রিকেটার মায়াঙ্ক

আগরতলা, ৩১ জানুয়ারি: আজ আগরতলার বেসরকারি হাসপাতাল থেকে ছাড়া পেলেন কর্ণাটকের রঞ্জি ক্রিকেটার মায়াঙ্ক আগরওয়াল। বর্তমানে ভালোই আছেন মায়াঙ্ক বলে জানালেন কর্ণাটক রঞ্জি দলের ম্যানেজার। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বেঙ্গালুরুর উদ্দেশ্যে রওনা দিয়েছে তিনি।

প্রসঙ্গত, আগরতলা বিমানবন্দরে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়লেন বিশিষ্ট রঞ্জি ট্রফি ক্রিকেটার মায়াঙ্ক আগরওয়াল। তখন তড়িঘড়ি তাকে আগরতলা আইএলএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। গতকাল দুপুরে ২.৩০ মিনিটে আগরতলা থেকে দিল্লিগামী ইন্ডিগো বিমানে তাঁর দিল্লি যাওয়ার কথা ছিল। সেই অনুযায়ী তিনি আগরতলা বিমানবন্দর থেকে নির্দিষ্ট সময় বিমানে চেপে বসলে বিমান ছাড়ার পূর্বে তাঁর গলায় প্রচন্ড অসুবিধা বোধ করেছিলেন। সঙ্গে সঙ্গে তাঁকে বিমান থেকে নামিয়ে আগরতলা আইএলএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।

আজ হাসপাতাল থেকে ছাড়া পেলেন বিশিষ্ট রঞ্জি ট্রফি ক্রিকেটার মায়াঙ্ক আগরওয়াল। বর্তমানে ভালোই আছেন মায়াঙ্ক বলে জানালেন কর্ণাটক রঞ্জি দলের ম্যানেজার।

Releated Posts

মতপার্থক্য যেন বিবাদে পরিণত না হয়: ভারত-চীন সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী মোদী ও শি জিনপিং

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর(আইএএনএস): ভারত ও চিনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সাম্প্রতিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও…

ByBySandeep Biswas Sep 12, 2026

সমাজের দুর্বল, অসহায় ও পিছিয়েপড়া মানুষের কল্যাণে কাজ করার মধ্যেই জীবনের প্রকৃত সার্থকতা নিহিত রয়েছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর : স্বেচ্ছা রক্তদান মানুষের সেবা করার এক মহৎ ও পবিত্র মাধ্যম। একজন মানুষের স্বেচ্ছায় দান…

ByByNews Desk Sep 12, 2026

আত্মনির্ভর কৃষক, আত্মনির্ভর গ্রাম, আত্মনির্ভর ত্রিপুরা: কৃষিমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর: গবেষণার মাধ্যমে ত্রিপুরার কৃষিক্ষেত্রের সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে রাজ্যের মাটিতেই। কৃষিকে শুধুমাত্র একটি…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

চলন্ত ট্রেন থেকে পড়ে রেলের ধাক্কায় গুরুতর আহত যুবক, চাঞ্চল্য

তেলিয়ামুড়া, ১২ সেপ্টেম্বর: রেলে যাতায়াতের সময় চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে রেলের ধাক্কায় গুরুতর আহত হলেন ৩২ বছরের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026
Scroll to Top