News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • করিমগঞ্জের স্বাস্থ্যসেবা পরিকাঠামো উন্নয়নের জন্য পাওয়ার গ্রিড কর্পোরেশনের সাথে জেলা স্বাস্থ্য সমিতির মউ স্বাক্ষরিত
Image

করিমগঞ্জের স্বাস্থ্যসেবা পরিকাঠামো উন্নয়নের জন্য পাওয়ার গ্রিড কর্পোরেশনের সাথে জেলা স্বাস্থ্য সমিতির মউ স্বাক্ষরিত


করিমগঞ্জ (অসম) ৩০ জানুয়ারি (হি.স.) : পাওয়ার গ্রিড কর্পোরেশন একটি সমঝোতা স্মারক বা মউ স্বাক্ষরের মাধ্যমে করিমগঞ্জ জেলা স্বাস্থ্য সমিতি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের সাথে একটি অর্থপূর্ণ অংশীদারিত্ব লাভ করেছে। আজ মঙ্গলবার করিমগঞ্জের জেলা আয়ুক্ত কার্যালয়ের সম্মেলন কক্ষে সকাল ১১ টায় এই মউ স্বাক্ষরিত হয়। এই সহযোগিতা কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার কল্যাণে, পাওয়ার গ্রিড কর্পোরেশনের অটল অঙ্গীকার প্রতিফলিত করে। এতে পাওয়ার গ্রিড কর্পোরেশন জেলায় প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পরিকাঠামো উন্নয়নের জন্য স্বাস্থ্য বিভাগকে সহায়তা করছে। এদিনের সমঝোতা স্মারক বা মউ স্বাক্ষর অনুষ্ঠানে পাওয়ার গ্রিড কর্পোরেশনের পক্ষে জেনারেল ম্যানেজার (এইচআর) এম থানভির, ডেপুটি জেনারেল ম্যানেজার এস আর মোহনাচারিয়া ও চিফ ম্যানেজার এন মনতোষ সিংহ এবং জেলা স্বাস্থ্য সমিতির পক্ষে করিমগঞ্জের জেলা আয়ুক্ত তথা জেলা স্বাস্থ্য সমিতির চেয়ারম্যান মৃদুল যাদব, স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত এডিসি মিনার্ভা দেবী আরামবাম, সহকারি কমিশনার রংবামন টেরং, স্বাস্থ্য যুগ্ম সঞ্চালক রাজিব বরুয়া, ডিএমই সুমন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

এতে পাওয়ার গ্রিড কর্পোরেশন কর্পোরেট সোস্যাল রেসপন্সিবিলিটি বা সিএসআর স্কিমে সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণে করিমগঞ্জের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের পরিকাঠামোগত উন্নয়নের জন্য এই সহায়তা প্রদান করছে। এই সহযোগিতার মাধ্যমে পাওয়ার গ্রিড কর্পোরেশনের লক্ষ্য স্বাস্থ্যসেবা সুবিধার উন্নতিতে অবদান রাখা, সামাজিক দায়বদ্ধতার প্রতি তার উৎসর্গকে শক্তিশালী করা। পাওয়ার গ্রিড কর্পোরেশন এবং করিমগঞ্জ জেলা স্বাস্থ্য সমিতি এই সহযোগিতা করিমগঞ্জের স্বাস্থ্যসেবা পরিকাঠামোতে যে রূপান্তরমূলক ফলাফল আনবে এবং জনগণের জন্য উন্নত স্বাস্থ্যে সেবা প্রদান করা সম্ভব হবে সে বিষয়ে আশাবাদী। এই সমঝোতার স্বাক্ষরের মাধ্যমে পাওয়ার গ্রিড কর্পোরেশন করিমগঞ্জ স্বাস্থ্য বিভাগকে ২ কোটি ৮০ লক্ষ ৮২ হাজার ৭৪৯ টাকা প্রদান করছে।

Releated Posts

এআই ও সোশ্যাল মিডিয়া দায়িত্বশীলভাবে ব্যবহারের জন্য তরুণদের আহ্বান অরুণাচলের মুখ্যমন্ত্রীর

ইটানগর, ১১ আগস্ট (আইএএনএস): শিক্ষা, কর্মসংস্থান, যোগাযোগ-সহ জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রেই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যাপক পরিবর্তন আনার…

ByByNews Desk Aug 11, 2026

অসমে ১৩ কোটি টাকার মর্ফিন বাজেয়াপ্ত, গ্রেফতার মাদক পাচারকারী

গুয়াহাটি, ১১ আগস্ট (আইএএনএস): মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় অভিযানে অসমের শ্রীভূমি জেলায় ৮.২২৪ কেজি মর্ফিন বাজেয়াপ্ত করেছে অসম…

ByByNews Desk Aug 11, 2026

অসমের ৩৯ লক্ষ মহিলা উদ্যোক্তাকে লাভজনক ব্যবসা গড়ে তুলতে ক্ষমতায়ন করা হচ্ছে: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১১ আগস্ট (আইএএনএস): অসমে মহিলা-নেতৃত্বাধীন উদ্যোগকে আরও শক্তিশালী করতে একাধিক পদক্ষেপ করছে রাজ্য সরকার। প্রায় ৩৯ লক্ষ…

ByByNews Desk Aug 11, 2026

এফসিআরএ সংশোধনী নিয়ে মেঘালয়ে কংগ্রেসের প্রতিবাদ, চার্চ-সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সম্পত্তি নিয়ে উদ্বেগ

 শিলং, ১০ আগস্ট  : ভারতীয় জাতীয় কংগ্রেস-এর মেঘালয় প্রদেশ কংগ্রেস কমিটি প্রস্তাবিত বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইন  সংশোধনীর প্রতিবাদে…

ByByNews Desk Aug 10, 2026
Scroll to Top