News Flash

  • Home
  • দিনের খবর
  • রাজারহাটে বাঁশবাগান থেকে উদ্ধার যুবকের মৃতদেহ
Image

রাজারহাটে বাঁশবাগান থেকে উদ্ধার যুবকের মৃতদেহ

রাজারহাট, ৩০ জানুয়ারি (হি.স.) : কলকাতার অদূরে বাঁশবাগান থেকে উদ্ধার গলায় জিআই তার জড়ানো অবস্থায় এক যুবকের মৃতদেহ। মঙ্গলবার এই ঘটনা ঘটে রাজারহাট থানা এলাকার কাশীনাথপুর বাজার সংলগ্ন রাস্তার পাশে একটি বাঁশবাগানে।

মঙ্গলবার সকালে রাজারহাট থানা এলাকার কাশীনাথপুর বাজার সংলগ্ন রাস্তার পাশে একটি বাঁশ বাগান থেকে এক যুবকের মৃতদেহ দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। তার গলায় জিআই তার জড়ানো অবস্থায় ছিল। মৃতদেহর গায়ে জামা ছিল না। কালো প্যান্ট এবং পায়ে জুতো ছিল। এরপর স্থানীয়রা রাজারহাট থানার পুলিশকে খবর দিলে পুলিশ এসে ওই এলাকাটি ঘিরে ফেলে। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে ওই যুবকের নাম পরিচয় কিছু জানা যায়নি।
পুলিশের প্রাথমিক অনুমান ওই যুবক লরির খালাসী হতে পারে। একটি লরি করে মার্বেল নিয়ে এসেছিলো। পরে খোঁজ চালিয়ে কাছেই রাস্তার পাশ থেকে লরিটি উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে খবর ওই লরিতে থাকা দুজনকে আটক করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই খুনের সম্পর্কে তারা কি জানে? এই খুনে তাদের কোনও হাত আছে কিনা তা জানার চেষ্টা করছে পুলিশ ।

Releated Posts

নিজের পছন্দের নিরাপত্তারক্ষী পাওয়া সম্ভব নয়: মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থা প্রত্যাহারের অভিযোগ খারিজ করে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু…

ByByNews Desk Jun 18, 2026

অনুপ্রবেশ রোধে সাফল্যের জন্য শুভেন্দু অধিকারী সরকারকে প্রশংসা রাজ্যপালের

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি. ভি. আনন্দ বোস (আর.এন. রবি হিসেবে উল্লিখিত) বৃহস্পতিবার রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Jun 18, 2026

সমস্তিপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৩, আহত ৮

পাটনা, ১৮ জুন (আইএএনএস): বিহারের সমস্তিপুর জেলায় বৃহস্পতিবার এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে এবং অন্তত আটজন…

ByByNews Desk Jun 18, 2026

কেরলে আন্তর্জাতিক অঙ্গপাচার চক্রের তদন্তে তৎপর ইডি, হাসপাতাল-সহ একাধিক স্থানে তল্লাশি

কোচি, ১৮ জুন (আইএএনএস): কেরলকে কেন্দ্র করে পরিচালিত আন্তর্জাতিক অঙ্গপাচার চক্রের অভিযোগে তদন্ত আরও জোরদার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট…

ByByNews Desk Jun 18, 2026
Scroll to Top