News Flash

  • Home
  • প্রধান খবর
  • “ওরা খালি বসে বসে বিজ্ঞাপনে মুখ দেখাবে”, তোপ মমতার
Image

“ওরা খালি বসে বসে বিজ্ঞাপনে মুখ দেখাবে”, তোপ মমতার

কোচবিহার, ২৯ জানুয়ারি, (হি.স.): “কাজ করব আমরা, আর ওরা খালি বসে বসে বিজ্ঞাপনে মুখ দেখাবে।” ‘সব কিছুতে প্রধানমন্ত্রীর ছবি দেওয়ার’ প্রসঙ্গটি টেনে তীব্র কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী। বলেন, “নির্বাচনের আগে বলবে, এই তো আমি দিলাম। যেন জমিদারির টাকা দিচ্ছে। মেয়েরা কাপড় কিনতে গেলেও জিএসটি দিতে হচ্ছে। বই কিনতেও জিএসটি। আমার এখান থেকে টাকা তুলে নিয়ে যাচ্ছো আর আমার ভাগটা দিচ্ছো না।”

এরপরই টিপ্পনীর সুরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “মানুষ মরে গেলে ছবি দিতে পারে! সেটা এখনও দেওয়া শুরু করেনি। তবে হয়তো সেখানেও সেলফি লাগিয়ে দেবে!”

সোমবার কোচবিহারে প্রশাসনিক সভা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ সেই সভার মঞ্চ থেকে একাধিক বিষয়ে তিনি কেন্দ্রীয় সরকার ও কেন্দ্রের শাসক দল বিজেপিকে নিশানা করেন মুখ্যমন্ত্রী। তৃণমূল সরকারের কাজ নিয়ে বিরোধী বিজেপি শিবিরের কটাক্ষের প্রসঙ্গ টেনে মমতা বলেন, “আমি রাস্তা দিয়ে গেলে বলছে চোর। এত সাহস। আমার ধর্মের প্রতি বিশ্বাস থাকলে ওদের একদিন জিভ খসে পড়বে। আমি আজও এক পয়সা কারও থেকে চা খাইনি। সার্কিট হাউজে থাকলে টাকা দিই। সরকার থেকে মাইনে নিই না। কোচবিহারে ধাক্কা খেলে আমার হৃদয়ে ধাক্কা লাগে। আমি বারবার তাই ছুটে আসি এখানে।”

এই সঙ্গে তাঁর নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের একাধিক উদাহরণ তুলে ধরেন৷ এ রাজ্যের বিভিন্ন ধর্মীয় স্থানের মানোন্নয়নে যে তাঁর সরকার অর্থ খরচ করেছে, সেই কথাও তিনি উল্লেখ করেন ৷

Releated Posts

আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র উল্লম্ফন, ১০৫ ডলার ছাড়াল ব্রেন্ট; ১০০ ডলারের ওপরে ডব্লিউটিআই

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে টানা ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১২…

ByBySandeep Biswas Sep 10, 2026

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top