News Flash

  • Home
  • দেশ
  • কংগ্রেস দেশের উন্নয়ন করেছে, বিজেপি দেশে বিভেদ সৃষ্টি করছে : মল্লিকার্জুন খাড়গে
Image

কংগ্রেস দেশের উন্নয়ন করেছে, বিজেপি দেশে বিভেদ সৃষ্টি করছে : মল্লিকার্জুন খাড়গে

দেহরাদূন, ২৮ জানুয়ারি (হি.স.) : কংগ্রেস দেশের উন্নয়ন করেছে, বিজেপি দেশে বিভেদ সৃষ্টি করছে, এই মন্তব্য করে বিজেপির ওপর আক্রমণ করেন কংগ্রেসের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তিনি রবিবার উত্তরাখণ্ডের রেসকোর্সে অবস্থিত বান্নু স্কুলের মাঠে বিরাট কার্যকর্তা সম্মেলনে অংশ নিয়ে একথা বলেন।

তিনি বলেন, একমাত্র কংগ্রেসই দেশের উন্নয়ন করেছে, বিজেপি দেশে বিভেদ সৃষ্টি করছে। বিজেপি নেতৃত্বাধীন সরকার বিরোধী নেতাদের হয়রানি করছে। তিনি মোদী সরকারকে ক্ষমতা থেকে সরাতে বুথ স্তরে কাজ করার জন্য কংগ্রেস কর্মীদের উপর জোর দেন।

রবিবার দুপুরে রেসকোর্সে অবস্থিত বান্নু স্কুলের মাঠে বিরাট কার্যকর্তা সম্মেলনে ভাষণ দিয়ে লোকসভা নির্বাচনের প্রচারের সূচনা করেন জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তিনি বলেন, বিজেপি সরকার হেলিকপ্টার অবতরণের অনুমতি দিচ্ছে না। হেলিকপ্টারে ওড়ার জন্য নরেন্দ্র মোদীর কাছ থেকে অনুমতি নিতে হচ্ছে। এই সরকার রাহুল গান্ধী ও আমাদের হয়রানি করছে। এই ধরনের সরকারকে অপসারণ করতে হবে এবং আপনারাই এদের অপসারণ করতে পারেন। উত্তরাখণ্ডের মানুষ সাহসী। খাড়গে বলেন, আপনি আপনার জীবন দিয়ে দেশকে বাঁচান, কিন্তু মোদী নিজেই এর কৃতিত্ব নেবে। প্রধানমন্ত্রী মোদীর সবসময় মিথ্যা বলার অভ্যাস রয়েছে। সকালে ঘুম থেকে উঠার সঙ্গে সঙ্গে টিভিতে দেখবেন মোদীর মুখ । তিনি কটাক্ষ করেন যে প্রধানমন্ত্রী মোদী বিষ্ণুর ১১ তম অবতার হওয়ার চেষ্টা করছেন। বিজেপির একনায়কত্বকে কংগ্রেস ভয় পায় না। বিজেপি বলুক দেশের স্বাধীনতায় বিজেপির কী অবদান রয়েছে।

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top