News Flash

  • Home
  • খেলা
  • রঞ্জি ট্রফি : ৪৩ রানে পিছিয়ে থাকলেও প্রথম ইনিংসে লিড নিয়ে ভাবছে ত্রিপুরা
Image

রঞ্জি ট্রফি : ৪৩ রানে পিছিয়ে থাকলেও প্রথম ইনিংসে লিড নিয়ে ভাবছে ত্রিপুরা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ জানুয়ারি।। ত্রিপুরা কি পারবে, প্রথম ইনিংসে লিড নিতে? এখন একটাই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে মাঠের ভেতরে এবং বাইরে। রঞ্জি ট্রফির খেলা, প্রতিপক্ষ কর্ণাটক। ঘরের মাঠে ত্রিপুরা ঠিক এই মুহূর্তে ৪৩ রানে পিছিয়ে রয়েছে। হাতে রয়েছে প্রথম ইনিংসের অন্তিম উইকেট। আশা করতে দ্বিধা কোথায়। বিক্রম দেবনাথ এর সঙ্গে অজয় সরকারের জুটি। আগামী কাল ম্যাচের তৃতীয় দিনের প্রথম বেলায় আপামর ক্রিকেটপ্রেমীদের প্রত্যাশা ৪৪ রান যোগ করে অন্ততপক্ষে প্রথম ইনিংসে লিড নেওয়ার কাজটা করতে পারবেন। কেননা স্থানীয় এমবিবি স্টেডিয়ামে শুক্রবার থেকে শুরু হওয়া রঞ্জি ট্রফি ম্যাচে টস জিতে রাজ্যদল প্রথমে বোলিং এর সিদ্ধান্ত নিয়ে কর্ণাটককে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানালে তারা প্রায় দিনভর ৭৮.৪ ওভার খেলে ২৪১ রানে ইনিংস শেষ করে। জবাবে আজ, শনিবার দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত সময়ে রাজ্য দল ৭৯ ওভার খেলে ১৯৮ রান সংগ্রহ করেছে। দলের পক্ষে বিক্রম দেবনাথ ৫৭ রানে উইকেটে রয়েছে। সঙ্গে রয়েছে অজয় সরকার ৫ রানে। এছাড়া, ওপেনার বিশাল ঘোষের ৪৪ রান এবং মনি শংকর মুড়াসিং এর ৩৯ রান ও অধিনায়ক ঋদ্ধিমান সাহার ২৮ রান উল্লেখযোগ্য। ‌ শুক্রবারে কর্ণাটকের পক্ষে কিষান বেদারে-র ৬২ রান, মৈয়াঙ্ক আগরওয়াল-এর ৫১ রান ও ব্যাশাখের ৫০ রান উল্লেখযোগ্য ছিল। ত্রিপুরা দলের মনি শংকর মুড়াসিং ৩৫ রানে চারটি এবং রানা দত্ত ৩২ রানে তিনটি উইকেট পেয়েছে।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top