News Flash

Image

অগ্নিকাণ্ডে পুড়ে ছাই  যাত্রীবাহী অটো

আগরতলা, ২৭ জানুয়ারি: ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই এক ব্যক্তির  যাত্রীবাহী অটো। পাশাপাশি ওই ব্যক্তির ঘরের ভিতরে থাকা সমস্ত নথিপত্র। টাংকের ভিতরে থাকা নগদ অর্থ সহ সোনা ও রুপার অলংকার চুরি করে নিয়ে যায় কে বা কারা। ঘটনাটি সংঘটিত হয়েছে গতকাল রাত আনুমানিক তিনটা নাগাদ কদমতলা কুর্তি  বিধানসভার কুর্তি গ্রাম পঞ্চায়েতের মধ্য রাজনগর ৬ নং ওয়ার্ড এলাকায়। 

ঘটনার বিবরণে জানা যায়, কুর্তি গ্রাম পঞ্চায়েতের মধ্য রাজনগর ৬ নং ওয়ার্ড এলাকার বাসিন্দা প্রতিদিনের মতো নিজের বাড়ির উঠানে থাকা নিজের যাত্রীবাহী অটো রেখে খাওয়া-দাওয়া শেষে ঘুমিয়ে পড়েন। গতকাল রাত অনুমানিক তিনটা নাগাদ হঠাৎ এক বিকট শব্দের আওয়াজ পেয়ে ঘর থেকে বেড়িয়ে এসে দেখতে পান উঠানে থাকা তার টিআর ০২ এ ২৯৯৩  নম্বরের পিয়াগো কোম্পানির যাত্রীবাহী অটোতে দাউ দাউ করে আগুন জ্বলছে ।তাঁর চিৎকার চেঁচামেচিতে আশপাশের লোকজন জড়ো হন। সকলে মিলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে ততক্ষণে যাত্রীবাহী অটোটি প্রায় ৭০ শতাংশ পুড়ে ছাই হয়ে যায়। পরবর্তীতে পুনরায় গড়ে ঘুমানোর উদ্দেশ্যে যাওয়ার পথে দেখতে পান উনার রান্না ঘরের দরজা ভাঙ্গা এই ঘটনা প্রত্যক্ষ করে দেখতে পান রান্না ঘরের দরজা ভেঙ্গে ঘরের ভিতরে প্রবেশ করে ঘরের ভিতরে থাকা একটি একটি টাংক ঘরের ভিতরে নেই। 

পরবর্তীতে দেখতে পান তার ঘর থেকে কিছু দূরে কিছু জ্বলছে দেখে এগিয়ে গিয়ে দেখতে পান টাংকের থাকা তার এবং তার পরিবারের সকলের সমস্ত ডকুমেন্ট পুড়ে ছাই। পাশাপাশি ভিতরে থাকা নগদ ৩২৫০০ টাকা  সহ সোনা ও রুপার অলংকার নেই কে বা কারা চুরি করে নিয়ে গেছে। গোটা ঘটনা কদমতলা থানার পুলিশকে জানালে আজ সকাল বেলা কদমতলা থানা থেকে ছুটে যায় পুলিশ সমস্ত ঘটনা প্রত্যক্ষ করে বাড়ির মালিকের কাছ থেকে বয়ান লিপিবদ্ধ করে। তাছাড়া আজ বেলা বারোটা নাগাদ ইকবাল আহমেদ পিতা মৃত মতিউর রহমান কদমতলা থানায় গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে বিচার পাওয়ার আশায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন। 

Releated Posts

নিটকাণ্ডে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের ফলেই শিক্ষামন্ত্রীর পদত্যাগ, দাবি প্রদেশ কংগ্রেস সভাপতির

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে দেশের ছাত্র ও যুবসমাজের আন্দোলনের “ঐতিহাসিক জয়” বলে দাবি করলেন…

ByByNews Desk Jul 25, 2026

ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে এসএফআই-এর উদ্যোগে মার্শাল রেলি

আগরতলা, ২৫ জুলাই: ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে আগরতলায় মার্শাল রেলি কটল ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই)। মিছিলে উপস্থিত…

ByByNews Desk Jul 25, 2026

আইনশৃঙ্খলা, জাতীয় সড়কের বেহাল দশা ও জনস্বার্থের ইস্যুতে রাজ্যজুড়ে আন্দোলনের ঘোষণা সিপিআই(এম)-র

আগরতলা, ২৫ জুলাই: রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের প্রাক্তন মহানির্দেশক (ডিজিপি) অনুরাগ ধনখড়ের রহস্যজনক মৃত্যু, জাতীয় সড়কের বেহাল অবস্থা,…

ByByNews Desk Jul 25, 2026

গরু চুরির অভিযোগে দুই ভাই আটক, উদ্ধার চারটি গবাদি পশু ও পাচারে ব্যবহৃত গাড়ি

আগরতলা, ২৫ জুলাই: গরু চুরির অভিযোগে দুই ভাইকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে চারটি গবাদি পশু উদ্ধার…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top