News Flash

  • Home
  • প্রধান খবর
  • ২৮ জানুয়ারি সুপ্রিমকোর্টের হীরক জয়ন্তী উদযাপন অনুষ্ঠানের উদ্বোধনে প্রধানমন্ত্রী
Image

২৮ জানুয়ারি সুপ্রিমকোর্টের হীরক জয়ন্তী উদযাপন অনুষ্ঠানের উদ্বোধনে প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২৭ জানুয়ারি (হি.স.) : ২৮ জানুয়ারি সুপ্রিমকোর্টের হীরক জয়ন্তী উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সুপ্রিম কোর্টের অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রবিবার ২৮ জানুয়ারি দুপুর ১২টায় প্রধানমন্ত্রী শীর্ষ আদালতের হীরক জয়ন্তী পালন অনুষ্ঠানের উদ্বোধন করবেন।

সরকারি এক মুখপাত্র শনিবার জানিয়েছেন, ৭৫-তম বর্ষ পালনের সময় শীর্ষ আদালতের নাগরিক কেন্দ্রিক তথ্য ও প্রযুক্তি উদ্যোগের সূচনা করবেন প্রধানমন্ত্রী। এই উদ্যোগের মধ্যে রয়েছে, ডিজিটাল সুপ্রিম কোর্ট রিপোর্ট (ডিজি-এসসিআর) সহ ডিজিটাল কোর্ট ২.০ এবং সুপ্রিম কোর্টের নতুন ওয়েবসাইট চালু করা। এসম্পর্কে সমাবেশে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। ডিজি-এসসিআর দেশের নাগরিকদের জন্য বিনামূল্যে এবং ইলেকট্রনিক উপায়ে সুপ্রিম কোর্টের রায়গুলি উপলব্ধ করবে৷
ডিজি-এসসিআর-এর প্রধান বৈশিষ্ট্য হল যে ১৯৫০ সাল থেকে ৩৬,৩০৮টি মামলাকে কভার করেছে এইরকম সুপ্রিম কোর্টের প্রায় ৫১৯টি ভলিউম রিপোর্টগুলি ডিজিটাল ফর্ম্যাটে বুকমার্ক করা। রবিবার সুপ্রিম কোর্টের নতুন ওয়েবসাইটও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সরকারী মুখপাত্র আরও জানিয়েছেন, নতুন ওয়েবসাইটটি ইংরেজি এবং হিন্দিতে দ্বিভাষিক ভাবে উপলব্ধ থাকবে। ওয়েবসাইটি নতুনভাবে ডিজাইন করা হয়েছে।

Releated Posts

আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র উল্লম্ফন, ১০৫ ডলার ছাড়াল ব্রেন্ট; ১০০ ডলারের ওপরে ডব্লিউটিআই

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে টানা ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১২…

ByBySandeep Biswas Sep 10, 2026

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top