News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আমতলী মহকুমা পুলিশ আধিকারিক প্রসূন কান্তি ত্রিপুরার বিরুদ্ধে এফআইআর
Image

আমতলী মহকুমা পুলিশ আধিকারিক প্রসূন কান্তি ত্রিপুরার বিরুদ্ধে এফআইআর

আগরতলা, ২৭ জানুয়ারি: আমতলী মহকুমা পুলিশ আধিকারিক প্রসূন কান্তি ত্রিপুরার বিরুদ্ধে এনসিসি থানায় লিখিত মামলা দায়ের করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার সহ নানাবিধ অভিযোগ উঠেছে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার অভয়নগরে প্রসূন কান্তি ত্রিপুরার ছেলে ও মেয়েকে গণপিটুনির অভিযোগ উঠেছিল। আহত অবস্থায় দু’জনকেই নিয়ে যাওয়া হয়েছিল জিবিপি হাসপাতালে। বৃহস্পতিবার রাতে এই ঘটনার খবর পেয়ে আমতলির এসডিপিও প্রসুন কান্তি ত্রিপুরা জিবিপি হাসপাতালে ছুটে গিয়েছেন। ওই ঘটনায় কৌশিক দেবনাথ নামে  জনৈক ডাক্তারকে গ্রেফতার করা হয়েছে। পেশায় তিনি আয়ুর্বেদিক চিকিৎসক।

গতকাল কৌশিক দেবনাথের পরিবারের পক্ষ থেকে প্রসূন কান্তি ত্রিপুরার বিরুদ্ধে থানায় লিখিত মামলা দায়ের করা হয়েছে। কৌশিকের বাবার অভিযোগ, ওই রাতে তাকে বিনা কারণে বেধড়ক মারধর করা হয়েছিল।

Releated Posts

দুই দেশের সৌহার্দ্যের বার্তা, বাংলাদেশে পাঠানো হল ত্রিপুরার কিউ আনারস

আগরতলা, ২৯ জুলাই : বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌজন্য উপহার হিসেবে ত্রিপুরার সুস্বাদু কিউ আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Jul 29, 2026

উনকোটির উন্নয়নে প্রশাসনকে আরও গতিশীল করার নির্দেশ অভিভাবক মন্ত্রী সুশান্ত চৌধুরীর

কৈলাসহর, ২৯ জুলাই: উনকোটি জেলার অভিভাবক মন্ত্রী সুশান্ত চৌধুরী মঙ্গলবার কৈলাশহর সার্কিট হাউসের কনফারেন্স হলে জেলার প্রথম প্রশাসনিক…

ByByReshmi Debnath Jul 29, 2026

রাজ্যসভায় ত্রিপুরার জনজাতি যুব সমাজের ক্ষমতায়ন ও দক্ষতা উন্নয়ন কেন্দ্র স্থাপনের দাবি সাংসদ রাজীবের

নয়াদিল্লি, ২৯ জুলাই: রাজ্যসভায় ত্রিপুরার জনজাতি যুব সমাজের ক্ষমতায়ন এবং আধুনিক প্রযুক্তিনির্ভর আবাসিক দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান কেন্দ্র…

ByByTaniya Chakraborty Jul 29, 2026

বিশ্ব হেপাটাইটিস দিবস উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী হেপাটাইটিস নির্মূল করতে জনসচেতনতা আরও বাড়াতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই: রাজ্যের মানুষদের সুস্থ রাখাই রাজ্য সরকারের লক্ষ্য। হেপাটাইটিস রোগ নির্মূল করতে জনসচেতনতা বাড়ানোর…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top