News Flash

  • Home
  • প্রধান খবর
  • প্রজাতন্ত্র দিবসে বিদেশ থেকেও এল শুভেচ্ছা, ভারতকে অভিনন্দন অস্ট্রেলিয়া-সহ বিভিন্ন দেশের
Image

প্রজাতন্ত্র দিবসে বিদেশ থেকেও এল শুভেচ্ছা, ভারতকে অভিনন্দন অস্ট্রেলিয়া-সহ বিভিন্ন দেশের

নয়াদিল্লি, ২৬ জানুয়ারি (হি.স.): ভারতের অত্যন্ত গৌরবের দিনে বিদেশ থেকেও শুভেচ্ছা-বার্তা। ৭৫-তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে শুক্রবার ভারত ও ভারতের সমস্ত নাগরিককে শুভেচ্ছা জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। শুভেচ্ছা-বার্তা এসেছে আমেরিকা, অস্ট্রেলিয়া-সহ বিভিন্ন দেশ থেকে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবেনিজ ৭৫-তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে ভারতকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি জানান, “প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে ভারতীয় জনগণকে শুভেচ্ছা। অস্ট্রেলিয়া এবং ভারত আগে কখনও এত ঘনিষ্ঠ ছিল না।”

মার্কিন সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিঙ্কেন ভারতের প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা-বার্তায় জানান, “ভারতীয় জনগণকে অনেক অনেক অভিনন্দন।” মালদ্বীপের প্রাক্তন রাষ্ট্রপতি ইব্রাহিম মহম্মদ সোলিহ প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়েছেন। ভারতের প্রজাতন্ত্র দিবসে শুভেচ্ছা জানিয়েছে জাপানও। এছাড়াও বিশ্বের অনন্ত দেশ দেশ থেকেও শুভেচ্ছা পেয়েছে ভারত।

Releated Posts

আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র উল্লম্ফন, ১০৫ ডলার ছাড়াল ব্রেন্ট; ১০০ ডলারের ওপরে ডব্লিউটিআই

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে টানা ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১২…

ByBySandeep Biswas Sep 10, 2026

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top