News Flash

  • Home
  • খেলা
  • কারাবো কাপ : মিডলসব্রোকে হারিয়ে ফাইনালে চেলসি
Image

কারাবো কাপ : মিডলসব্রোকে হারিয়ে ফাইনালে চেলসি

স্টামফোর্ড, ২৪ জানুয়ারি (হি.স.): কারাবো কাপের ফাইনালে চেলসি। ইংল্যান্ডের দ্বিতীয় সারির দল মিডলসব্রোরকে হারিয়ে ফাইনালে গেল জায়ান্ট চেলসি। কারাবো কাপের সেমিফাইনালের প্রথম লেগ শেষে ১-০ গোলে পিছিয়ে থাকলেও দ্বিতীয় লেগে ৬-১ গোলের বড় ব্যবধানে জিতল চেলসি। এর ফলে দুই লেগ মিলিয়ে ৬-২ ব্যবধানে জিতে ফাইনালে উঠল স্টামফোর্ড ব্রিজের ক্লাবটি।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) রাতে চেলসির এই জয়ে জোড়া গোল করেন কোল পালমার। একটি করে গোল করেন এনজো ফার্নান্দেজ, আক্সেল দিসাসি ও ননি মদুয়েকে। একটি গোল আত্মঘাতী। মিডলসব্রোর হয়ে একমাত্র গোলটি করেন মরগ্যান রজার্স। রিভারসাইড স্টেডিয়ামে প্রথম লেগের খেলা শেষে ১-০ গোলে পিছিয়ে ছিল চেলসি। শিরোপা নির্ধারণী ম্যাচের দ্বিতীয় লেগে অন্তত ২-০ ব্যবধানে জয় দরকার ছিল তাদের। সেই শর্ত পূরণ করেও চেলসি ৬-১ গোলে জিতল।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top