News Flash

  • Home
  • মুখ্য খবর
  • নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন অমৃতের সন্তান : প্রতিমা ভৌমিক
Image

নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন অমৃতের সন্তান : প্রতিমা ভৌমিক


আগরতলা, ২৩ জানুয়ারি: ভারতবর্ষ এখন অমৃতকালে চলছে। নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন অমৃতের সন্তান। আজকের দিনে তাঁর প্রত্যেকটা কাজ আমাদের প্রভাবিত করে। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের অগ্রণী সৈনিক নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৮তম জন্মজয়ন্তীতে একথা বলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক।

আজকের দিনটি যথাযথ মর্যাদায় রাজ্যে বিভিন্ন জায়গায় পালন করা হচ্ছে। আজ সকালে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক সরকারি বাসভবনে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

এদিন তিনি বলেন, নেতাজি মানে সাহস, নেতাজি মানে অন্যায়ের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই করা, নেতাজি মানে স্পর্ধা।

Releated Posts

মতপার্থক্য যেন বিবাদে পরিণত না হয়: ভারত-চীন সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী মোদী ও শি জিনপিং

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর(আইএএনএস): ভারত ও চিনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সাম্প্রতিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও…

ByBySandeep Biswas Sep 12, 2026

সমাজের দুর্বল, অসহায় ও পিছিয়েপড়া মানুষের কল্যাণে কাজ করার মধ্যেই জীবনের প্রকৃত সার্থকতা নিহিত রয়েছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর : স্বেচ্ছা রক্তদান মানুষের সেবা করার এক মহৎ ও পবিত্র মাধ্যম। একজন মানুষের স্বেচ্ছায় দান…

ByByNews Desk Sep 12, 2026

আত্মনির্ভর কৃষক, আত্মনির্ভর গ্রাম, আত্মনির্ভর ত্রিপুরা: কৃষিমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর: গবেষণার মাধ্যমে ত্রিপুরার কৃষিক্ষেত্রের সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে রাজ্যের মাটিতেই। কৃষিকে শুধুমাত্র একটি…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

চলন্ত ট্রেন থেকে পড়ে রেলের ধাক্কায় গুরুতর আহত যুবক, চাঞ্চল্য

তেলিয়ামুড়া, ১২ সেপ্টেম্বর: রেলে যাতায়াতের সময় চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে রেলের ধাক্কায় গুরুতর আহত হলেন ৩২ বছরের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026
Scroll to Top