News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দায়ের আঘাতে গুরুতর জখম ষাটোর্ধ এক ব্যক্তি
Image

দায়ের আঘাতে গুরুতর জখম ষাটোর্ধ এক ব্যক্তি

আগরতলা, ২২ জানুয়ারি: দায়ের আঘাতে গুরুতর জখম হয়েছেন ষাটোর্ধ এক ব্যক্তি। আহত ব্যক্তির নাম ধনিরাম দেববর্মা। ঘটনাটি  চাম্পাহাওর থানাধীন সুমন্ত পাড়া এলাকায় ঘটেছে।

রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তিকে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে আগরতলার জিবিপি হাসপাতালে স্থানান্তর করেছেন।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, আহত ধনিরাম দেববর্মার সাথে সুধেন্দু দেববর্মার বাকবিতন্ডার সৃষ্টি হয়। এক সময় এই বাক বিতণ্ডার ফলে সুধেন্দু দেববর্মা নামে ওই ব্যক্তি দা দিয়ে ধনিরাম দেববর্মার উপর আঘাত করে। এতে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে প্রত্যক্ষদর্শীরা তাঁকে উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে জিবিপি হাসপাতালে রেফার করা হয়েছে। জানা গেছে ওই ব্যক্তি মদ্যপ অবস্থায় আক্রমণ চালিয়েছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে।

Releated Posts

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে চাঞ্চল্য, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: খোয়াই জেলার উত্তর রামচন্দ্রঘাটের লালটিলা এলাকায় একটি ওষুধের দোকানের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির…

ByByReshmi Debnath Jul 26, 2026

প্রাক্তন ডিজিপি অনুরাগের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: ত্রিপুরার প্রাক্তন পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগের রহস্যজনক মৃত্যুর ঘটনায় হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে…

ByByReshmi Debnath Jul 26, 2026

বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দির রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুলাই: বিশালগড় কেন্দ্রীয় জেলে এক বিচারাধীন বন্দির মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের…

ByByReshmi Debnath Jul 26, 2026

তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৬ জুলাই: গোমতী জেলার তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে জলে তলিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top