News Flash

  • Home
  • প্রধান খবর
  • ভগবান রাম ভারতের আত্মার সঙ্গে যুক্ত, ভারতবাসীর হৃদয়ে রাম বাস করেন : প্রধানমন্ত্রী
Image

ভগবান রাম ভারতের আত্মার সঙ্গে যুক্ত, ভারতবাসীর হৃদয়ে রাম বাস করেন : প্রধানমন্ত্রী

অযোধ্যা, ২২ জানুয়ারি (হি.স.): ভগবান রাম ভারতের আত্মার সঙ্গে যুক্ত, ভারতবাসীর হৃদয়ে রাম বাস করেন। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, “আজ আমাদের রাম এসে গিয়েছেন। শতাব্দীর অপেক্ষার পর আমাদের রাম এসে গিয়েছেন। বহু শতাব্দীর অভূতপূর্ব ধৈর্য, অগণিত ত্যাগ, ত্যাগ ও তপস্যার পর আমাদের ভগবান রাম এসেছেন। এই শুভ উপলক্ষে আপনাদের এবং সমস্ত দেশবাসীকে অনেক অনেক অভিনন্দন।” প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “বহু শতাব্দীর অপেক্ষার পর প্রভু রাম আমাদের মধ্যে এসেছেন।” প্রধানমন্ত্রী মোদী জানান, রামলালা আর তাঁবুতে নয়, এ বার ‘দিব্য মন্দিরে’ থাকবেন। ২২ জানুয়ারি শুধু কোনও তারিখ নয়, নতুন কালের শুরু। সোমবার অযোধ্যায় রামমন্দির চত্বরে বক্তব্য রাখতে উঠে এমনটাই জানালেন প্রধানমন্ত্রী মোদী।

মর্যাদা পুরুষোত্তম রামের কাছে ক্ষমাও চেয়ে নিলেন মোদী, তিনি বলেন, “প্রভু রামের মন্দির নিয়ে আইনি লড়াই চলেছে।” প্রভু রামের মন্দিরে ফিরতে ‘বিলম্বে’র জন্য ক্ষমাও চেয়ে নিয়েছেন তিনি। বলেছেন, “আশা করি প্রভু রাম আমাদের ক্ষমা করে দেবেন।” প্রধানমন্ত্রী বলেছেন, “রাম মন্দিরের ভূমি পুজোর পর থেকেই সমগ্র দেশে প্রতিদিনই উৎসাহ-উদ্দীপনা বাড়তে থাকে। নির্মাণ কাজ দেখে প্রতিনিয়ত দেশবাসীর মধ্যে নতুন আস্থা তৈরি হচ্ছিল। শতাব্দীর সেই ধৈর্যের উত্তরাধিকার আজ আমরা পেয়েছি। আজ আমরা শ্রী রামের মন্দির পেয়েছি।”

প্রধানমন্ত্রীর কথায়, “যে দেশ দাসত্বের মানসিকতা ভেঙে রুখে দাঁড়ায়, যে দেশ অতীতের প্রতিটি কামড় থেকে সাহস নেয়, সেই দেশ এভাবেই নতুন ইতিহাস সৃষ্টি করে। এখন থেকে হাজার বছর আগেও মানুষ এই তারিখের কথা বলবে, এই মুহূর্তের কথা বলবে।” মোদী বলেছেন, “ভারতের সংবিধানের প্রথম অনুলিপিতে ভগবান রাম উপস্থিত। সংবিধান কার্যকর হওয়ার পরেও, ভগবান শ্রী রামের অস্তিত্ব নিয়ে কয়েক দশক ধরে আইনি লড়াই অব্যাহত ছিল। আমি ভারতীয় বিচারব্যবস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই, যা ন্যায়বিচারের মর্যাদা রক্ষা করেছে।” নিজের ১১ দিনের ব্রত প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন, “নিজের ১১ দিনের উপবাস-ব্রতের সময় ভগবান রামের পা যেখানে পড়েছিল, সেই স্থান স্পর্শ করার চেষ্টা করেছি। নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে।”

Releated Posts

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026

‘প্রতিরক্ষা অংশীদারিত্বে গুরুত্বপূর্ণ মাইলফলক’: জাপানি যুদ্ধবিমানের প্রথম ভারত সফর নিয়ে রাজনাথ

কলম্বো, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): জাপান এয়ার সেল্ফ-ডিফেন্স ফোর্সের যুদ্ধবিমানের প্রথমবার ভারতে আসাকে ভারত-জাপান প্রতিরক্ষা অংশীদারিত্বের ক্ষেত্রে ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top