News Flash

  • Home
  • প্রধান খবর
  • রাজস্থানের সাতটি বিভাগীয় সদর দফতর থেকে অযোধ্যায় বাস পরিষেবা শুরু হবে : মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা
Image

রাজস্থানের সাতটি বিভাগীয় সদর দফতর থেকে অযোধ্যায় বাস পরিষেবা শুরু হবে : মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা

জয়পুর, ২২ জানুয়ারি (হি.স.) : রাজস্থানের সাতটি বিভাগীয় সদর দফতর থেকে অযোধ্যায় বাস পরিষেবা শুরু হবে । সোমবার এই ঘোষণা করেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা। অযোধ্যায় এদিন শ্রী রামমন্দির প্রতিষ্ঠার পর রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা জানান যে রাজস্থান রাজ্যের সাতটি বিভাগীয় সদর দফতর থেকে অযোধ্যায় সড়কপথে বাস পরিষেবা চালু হবে।

মুখ্যমন্ত্রী সোমবার একটি বিবৃতি জারি করে জানিয়েছেন, রাজস্থান রাজ্য সড়ক পরিবহন নিগমের বাস পরিষেবা রাজস্থানের জয়পুর, ভরতপুর, বিকানের, উদয়পুর, যোধপুর, কোটা এবং আজমের থেকে অযোধ্যার উদ্দেশ্যে রওনা দেবে। এছাড়াও, সিনিয়র সিটিজেন পিলগ্রিমেজ প্রকল্পের অধীনে, ৩১ মার্চ, ২০২৪ পর্যন্ত ৩০০০ তীর্থযাত্রীকে অযোধ্যার শ্রী রাম মন্দির দর্শন করানো হবে। তিনি জানান, এছাড়াও জয়পুর থেকে অযোধ্যা পর্যন্ত একটি বিশেষ বিমান পরিষেবা চালু করা হবে। পয়লা ফেব্রুয়ারি থেকে এই পরিষেবা শুরু করা হবে। এছাড়াও রাজস্থান রাজ্য থেকে অযোধ্যা পর্যন্ত বিশেষ রেল পরিষেবাও চালু করা হবে।

Releated Posts

আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র উল্লম্ফন, ১০৫ ডলার ছাড়াল ব্রেন্ট; ১০০ ডলারের ওপরে ডব্লিউটিআই

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে টানা ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১২…

ByBySandeep Biswas Sep 10, 2026

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top