News Flash

  • Home
  • দিনের খবর
  • তৃণমূলের শীর্ষ নেতাদের দুবাই প্রীতি নিয়ে কটাক্ষ সুকান্তর
Image

তৃণমূলের শীর্ষ নেতাদের দুবাই প্রীতি নিয়ে কটাক্ষ সুকান্তর

বালুরঘাট, ২১ জানুয়ারি (হি.স.) : তৃণমূলের শীর্ষ নেতাদের দুবাই প্রীতি নিয়ে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ।

র‍্যাশন কেলেঙ্কারিতে ধৃত বনগাঁর তৃণমূল নেতা শংকর আঢ্যর প্রসঙ্গ তুলে সুকান্ত বলেন, ‘একজন তৃণমূলের চুনোপুঁটি নেতা তথা পুরসভার প্রাক্তন চেয়ারম্যানের যদি দুবাইয়ে কোম্পানি থাকতে পারে, তাহলে অনায়াসেই ধরে নেওয়া যায় তৃণমূলের রাঘব বোয়ালদের দুবাইয়ে আর কী কী থাকতে পারে। তাই তো আমরা তৃণমূলের নেতাদের প্রায়ই দুবাই যাওয়ার ধুম দেখতে পাই।’

তৃণমূলকে তোপ দেগে সুকান্ত বলেন, ‘ভোট আসছে। তাই রাজ্যের স্বরাষ্ট্র সচিব বি পি গোপালিকার নেতৃত্বে তৃণমূল ভোট কেনার জন্য ভোটারদের মধ্যে উপঢৌকন দিয়ে এসব কাণ্ডকারখানা চালাচ্ছে। তৃণমূলের আজ সংগঠনিক শক্তি নেই, তাই সরকারি যন্ত্র ও সরকারি অফিসগুলির পাশাপাশি জেলাশাসক, পুলিশের এসপি, আইসি এবং ওসিদের নিয়ে পার্টি অফিস বানিয়ে ভোট কেনার এই প্রচেষ্টা চালাচ্ছে। তাতে লাভের লাভ কিছু হবে না। মানুষ দেখছে রাজ্যের বেহাল অবস্থা।’-হিন্দুস্থান সমাচার / কাকলি

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top