News Flash

  • Home
  • দেশ
  • শুভ মুহূর্তের প্রতীক্ষা, প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষ্যে অযোধ্যায় পৌঁছলেন মোহন ভাগবত
Image

শুভ মুহূর্তের প্রতীক্ষা, প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষ্যে অযোধ্যায় পৌঁছলেন মোহন ভাগবত

অযোধ্যা, ২১ জানুয়ারি (হি.স.): অযোধ্যায় রামলালার ”প্রাণ প্রতিষ্ঠা” অনুষ্ঠানের প্রস্তুতি শেষ পর্যায়ে। কাশীর ডোমরাজা সহ ১৫ জন যজমান প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে যোগ দেবেন। ঐতিহাসিক এই দিনের সাক্ষী থাকতে দেশ-বিদেশের অতিথিরা এসে পৌঁছেছেন অযোধ্যায়। সারা দেশ থেকে এসে পৌঁছেছেন সাধুসন্তরা । নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে।

প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে যোগ দিতে রবিবারই অযোধ্যায় এসে পৌঁছেছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-এর সরসঙ্ঘচালক মোহন ভাগবত। অযোধ্যা পৌঁছলে মোহন ভাগবতকে এদিন অভিবাদন জানানো হয়। আরও অনেকেই অযোধ্যা এসে পৌঁছেছেন। অভিনেত্রী কঙ্গনা রানাউত এদিনই অযোধ্যায় এসে পৌঁছেছেন। অযোধ্যার উদ্দেশ্যে রওনা হয়েছেন অনু মালিক প্রমুখ।
হিন্দুস্থান সমাচার। রাকেশ।

২২ জানুয়ারি ছুটি ঘোষণা হিমাচলে, প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান উপলক্ষ্যে সিদ্ধান্ত সুখু সরকারের
শিমলা, ২২ জানুয়ারি (হি.স.): উত্তর প্রদেশের অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন ও রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষ্যে ২২ জানুয়ারি, সোমবার ছুটি ঘোষণা করল হিমাচল প্রদেশ সরকার। অর্ধদিবস নয়, গোটা দিনের জন্যই ছুটি ঘোষণা করা হয়েছে। সরকারি দফতর, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ছুটি থাকবে আগামীকাল।

রবিবার হিমাচল প্রদেশ সরকারের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষ্যে ২২ জানুয়ারি হিমাচল প্রদেশে সরকারি ছুটি থাকবে। হিমাচলের সুখবিন্দর সিং সুখু সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি দফতর, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ছুটি থাকবে আগামীকাল। এছাড়াও ব্যাঙ্কও এই ছুটির আওতায় থাকবে।

Releated Posts

উপনির্বাচনের আগে তৃণমূলের দুই গোষ্ঠীর ‘আসল দল’ হওয়ার লড়াই, ফের বিধানসভায় ফিরবেন কি মমতা?

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন উপনির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে দলের আসল নাম ও প্রতীক নিয়ে…

ByByNews Desk Sep 13, 2026

নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বামফ্রন্টের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস) : পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট। শনিবার…

ByBySandeep Biswas Sep 12, 2026

বাণিজ্য ও কূটনৈতিক প্রভাব বাড়াতে ব্রিকস শীর্ষ সম্মেলন গুরুত্বপূর্ণ: ভারতীয় নেতারা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস শীর্ষ সম্মেলন ভারতের আন্তর্জাতিক অবস্থান আরও শক্তিশালী করার পাশাপাশি বাণিজ্যের নতুন…

ByByNews Desk Sep 12, 2026

সন্ত্রাসে অর্থ জোগান ও মাদক পাচারের বিরুদ্ধে নজরদারি বাড়াতে সম্মত ব্রিকস দেশগুলি

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সন্ত্রাসে অর্থ জোগান, মাদক সংক্রান্ত অপরাধের অর্থপাচার এবং অবৈধ ভার্চুয়াল সম্পদ লেনদেনে তথ্য ও…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top