News Flash

  • Home
  • দেশ
  • ইডি হেফাজত শেষে এবার জেলযাত্রা বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শংকরের
Image

ইডি হেফাজত শেষে এবার জেলযাত্রা বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শংকরের

কলকাতা, ২০ জানুয়ারি (হি.স.): রেশন দুর্নীতি মামলায় ধৃত শংকর আঢ্যকে শনিবার ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হয়। বিচারক তাঁকে জেল হেফাজতের নির্দেশ দেন। আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতে থাকবেন তিনি।

এদিন বিকেলেই তাঁকে নিয়ে যাওয়া হয় প্রেসিডেন্সি সংশোধনাগারে। এই জেলেই রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ও মানিক ভট্টাচার্য। এবার তাঁদের সঙ্গী হচ্ছেন শংকর আঢ্য।

ইডির হাতে গ্রেফতার হওয়া বনগাঁর প্রাক্তন পুরপ্রধানকে শনিবার ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হয়। তাঁর অসুস্থতার কথা জানিয়ে আইনজীবী হাসপাতালে ভর্তি করার পক্ষে সওয়াল করেছিলেন। কিন্তু সেই আবেদন খারিজ হয়। বিচারপতি ৩ তারিখ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন।

Releated Posts

পশ্চিমবঙ্গে বড় প্রশাসনিক রদবদল, একসঙ্গে বদলি ৯৯ বিডিও

কলকাতা, ২৮ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গ সরকারের কর্মী ও প্রশাসনিক সংস্কার দফতর মঙ্গলবার রাজ্যজুড়ে একসঙ্গে ৯৯ জন ব্লক ডেভেলপমেন্ট…

ByByNews Desk Jul 28, 2026

বারাসতের পুলিশ ফাঁড়িতে বাজেয়াপ্ত অবৈধ বাজির মজুতঘরে বিস্ফোরণ, হতাহতের খবর নেই

কলকাতা, ২৮ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বারাসতের নীলগঞ্জ পুলিশ ফাঁড়িতে মঙ্গলবার সকালে পরপর বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য…

ByByNews Desk Jul 28, 2026

দিল্লিতে অবৈধ মদের ভাণ্ডারে পুলিশের হানা, ১৬ কার্টন হরিয়ানা-চিহ্নিত মদ উদ্ধার, গ্রেফতার এক

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): দিল্লির দক্ষিণ জেলার অ্যান্টি-নারকোটিক্স স্কোয়াডের অভিযানে সাঙ্গম বিহার এলাকা থেকে বিপুল পরিমাণ হরিয়ানায় বিক্রির…

ByByNews Desk Jul 28, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্বাক্ষর জালিয়াতি মামলা: ‘সবটাই ভুয়ো’, তদন্তে সত্য সামনে আসবে: দিলীপ ঘোষ

নিউ টাউন, ২৮ জুলাই (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে কথিত স্বাক্ষর জালিয়াতি মামলায় পশ্চিমবঙ্গের মন্ত্রী দিলীপ…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top