News Flash

  • Home
  • মুখ্য খবর
  • জন্মদাত্রী মায়ের মৃত্যুর সংবাদে শান্তিরবাজার জেলা হাসপাতালে ছুটে গেলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া
Image

জন্মদাত্রী মায়ের মৃত্যুর সংবাদে শান্তিরবাজার জেলা হাসপাতালে ছুটে গেলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া

শান্তিরবাজার,২০ জানুয়ারি: সদ্যজাত শিশুর মায়ের মৃত্যুর খবর পেয়ে শান্তির বাজার জেলা হাসপাতালে ছুটে গিয়েছিলেন মন্ত্রী তথা বিধায়ক শুক্লাচরণ নোয়াতিয়া।

ঘটনার বিবরনে জানা গিয়েছে, সাব্রুম মহকুমার মাইরা এলাকার বাসিন্দা রাকেশ ত্রিপুরার সহধর্মীনি জুলি ত্রিপুরা (২১), কলাছরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে একটি ছোট্ট ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন। সেখানে জুলি ত্রিপুরার শারিরিক অবস্থার অবনতি দেখে শুক্রবার কর্তব্যরত চিকিৎসক জুলি ত্রিপুরাকে শান্তির বাজার জেলা হাসপাতালে রেফার করে।

আরও জানা গিয়েছে, জুলি ত্রিপুরার হিমোগ্লোবিন কম হওয়াতে জুলি ত্রিপুরাকে শান্তির বাজার জেলা হাসপাতালে রক্ত দানকরাহয়। পরবর্তীসময় জুলি ত্রিপুরা কিছুটা সুস্থহয়ে উঠে। পরবর্তী কিছু সময় পর পুনরায় শারিরিক অবস্থার অবনতির জন্য মৃত্যুর মুখে ঢলে পরলো সদ্যজাত শিশুর মা। সদ্যজাত শিশুর মায়ের মৃত্যুর খবরপেয়ে জেলা হাসপাতালে ছুটে গিয়েছিলেন জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া ও শান্তির বাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং।

রোগীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ উঠেআসে চিকিৎসার গাফিলতির জন্য সদ্যজাত শিশুর মায়ের মৃত্যু হয়েছে। মন্ত্রী জানিয়েছেন, রাজ্যে বিজেপি ও আই পি এফ টির সরকার আসার পর সমস্ত জেলায় চিকিৎসা পরিষেবা ব্যাপক উন্নয়ন হয়েছে। যার মধ্যে শান্তির বাজার জেলা হাসপাতালের চিকিৎসা পরিষেবারও উন্নয়ন হয়েছে।

মন্ত্রী আরও জানিয়েছেন, সদ্যজাত শিশুর মায়ের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে এসে চিকিৎসকদের সঙ্গে কথাবলে জানাযায় সদ্যজাত শিশুর মা রক্ত স্বল্পতায় ভূগছিলেন। অপরদিকে রক্তক্ষরন বন্ধ না হওয়াতে শারিরিক অসুস্থতার জন্য সদ্যজাত শিশুর মায়ের মৃত্যুহয়েছে। মন্ত্রী ও বিধায়ক পরিবারের লোকজনদের সঙ্গে কথা বলেছেন ও পরিবারের লোকজনদের সমবেদনা জানিয়েছেন।

Releated Posts

জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে ব্যবহৃত হচ্ছে ত্রিপুরার ঐতিহ্যবাহী রিসা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: ত্রিপুরার জনজাতিদের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িত রিসা এবার জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে অতিথি…

ByByReshmi Debnath Sep 13, 2026

আগরতলায় বিএসএফ ও রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ‘সঞ্জীবনী-৩’, উপস্থিত মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণকে সামনে রেখে আগরতলায় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে…

ByByReshmi Debnath Sep 13, 2026

দুই জনজাতি যুবকের মৃত্যুকে ঘিরে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে উত্তেজনা

তেলিয়ামুড়া, ১৩ সেপ্টেম্বর: দুই জনজাতি যুবকের মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যুকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই উত্তেজনা ছড়ায় তেলিয়ামুড়া…

ByByReshmi Debnath Sep 13, 2026

রক্ত কৃত্রিমভাবে তৈরি করা যায় না, মানবিকতা রক্ষায় রক্তদান জরুরি: জিতেন্দ্র চৌধুরী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: আগরতলায় ত্রিপুরা সরকারি কর্মচারী সমিতির উদ্যোগে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান শিবিরে অংশ নিয়ে রক্তদানের গুরুত্ব ও…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top