News Flash

  • Home
  • দেশ
  • প্রাণ প্রতিষ্ঠা : অযোধ্যায় প্রস্তুতি খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী যোগী, রামলালা ও হনুমানগড়ি পরিদর্শন করেছেন
Image

প্রাণ প্রতিষ্ঠা : অযোধ্যায় প্রস্তুতি খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী যোগী, রামলালা ও হনুমানগড়ি পরিদর্শন করেছেন

অযোধ্যা, ১৯ জানুয়ারি (হি.স.): শুক্রবার অযোধ্যা পৌঁছেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এখানে তিনি প্রথমে হনুমানগড়ীতে যান । সেখানে দর্শন ও পূজা করেন। সঙ্কট মোচন হনুমানজীর কাছে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করেছেন। এরপর রামলালার দর্শন, আরতি ও পরিক্রমা করেন মুখ্যমন্ত্রী। মাত্র তিন দিন পর, রামলালা তাঁর বিশাল দিব্য মন্দিরে উপবিষ্ট হবেন। এমন পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীও এখানকার সমস্ত ব্যবস্থার খোঁজখবর নেন।

শুক্রবার সকালে রামনগরীতে পৌঁছলে স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনিক আধিকারিকরা মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে স্বাগত জানান। এটি ১১ দিনের মধ্যে (৯ জানুয়ারি, ১৪জানুয়ারি এবং ১৯ জানুয়ারি) রামনগরীতে মুখ্যমন্ত্রীর তৃতীয় সফর। মুখ্যমন্ত্রী শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের আধিকারিকদের কাছ থেকে প্রাণ প্রতিষ্ঠা সংক্রান্ত প্রস্তুতি সম্পর্কেও খোঁজ নিয়েছেন।
এদিন হনুমানগড়ীতে দর্শন ও পূজার পর মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রামলালার দর্শন ও আরতি করেন । এখানে তিনি সাধু-মহন্তদেরও খোঁজখবর নেন। ট্রাস্টের সঙ্গে যুক্ত ব্যক্তিরা মুখ্যমন্ত্রীকে প্রাণ প্রতিষ্ঠা সংক্রান্ত তথ্য দেন।

Releated Posts

‘ভারতে প্রধানমন্ত্রী ঠিক করেন জনগণই’, ওয়েইসির ‘তরুণ প্রধানমন্ত্রী’ মন্তব্যে রাজনৈতিক তরজা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসির “দেশের প্রধানমন্ত্রী একজন তরুণ হওয়া উচিত” মন্তব্যকে ঘিরে রবিবার রাজনৈতিক…

ByByNews Desk Jul 26, 2026

ভারতের জ্বালানি রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বায়োফুয়েল: হরদীপ সিং পুরী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বায়োফুয়েল মিশন, গ্রিন হাইড্রোজেন মিশন এবং ‘সমুদ্র মন্থন’-এর মতো রূপান্তরমূলক উদ্যোগ ভারতকে জ্বালানি ক্ষেত্রে…

ByByNews Desk Jul 26, 2026

রাহুলের চিঠিকে ঘিরে বিজেপি-কংগ্রেসের তরজা, ছাত্র আন্দোলনে পুলিশি পদক্ষেপে জবাবদিহির দাবি

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): নিট প্রশ্নফাঁস এবং অন্যান্য পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে আন্দোলনরত ছাত্রদের বিরুদ্ধে দিল্লি পুলিশের পদক্ষেপ নিয়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘হর ঘর তিরঙ্গা’কে আবারও জনআন্দোলনে পরিণত করার আহ্বান প্রধানমন্ত্রীর, স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ স্মরণের বার্তা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): স্বাধীনতা দিবসকে সামনে রেখে দেশবাসীর প্রতি ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে উৎসাহের সঙ্গে অংশ নেওয়ার…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top