News Flash

  • Home
  • দেশ
  • বইমেলায় নিজের লেখা কবিতাপাঠ মমতা বন্দ্যোপাধ্যায়ের
Image

বইমেলায় নিজের লেখা কবিতাপাঠ মমতা বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স. ): ঘোষণা মতোই বৃহস্পতিবার সূচনা হল ৪৭তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০২৪ সালের বইমেলার উদ্বোধন করলেন।

কথোপকথনের মাঝে বইমেলা নিয়ে লেখা নিজের একটি কবিতাও এদিন পাঠ করে শোনান তিনি। যা হল-

‘ব্যস্ততম বিকেলের, দীর্ঘতম সন্ধ্যায়
জমে উঠেছিল বইমেলা।

বইপ্রেমীদের পবিত্র ছোঁয়ায়
ধূলা মন্দিরের দুর্লভ সন্ধ্যায়,

কত মানুষের কাঙ্খিত আনাগোনায়,
কিছু মুহূর্ত দেখা হল

বইপ্রেমী তোমার ও আমার’।
মুখ্যমন্ত্রী জানান, ১৯৯৫ সাল থেকে তাঁর বই প্রকাশিত হয়ে আসছ। প্রথম বই ছিল ‘উপলব্ধি’, যা প্রকাশিত হয়েছিল ‘দেশ’ থেকে। এখনও পর্যন্ত নয় নয় করে করে তাঁর লেখা ১৩৬টি বই বেরিয়ে গিয়েছে। এবছরের বইমেলা ধরলে বইয়ের সংখ্যা হবে ১৪৩। আগামী বছর সেই সংখ্যাকে ১৫০-এ নিয়ে যাবেন বলেও জানান তিনি।
মুখ্যমন্ত্রী জানান, রাস্তায় যেতে যেতেও লিখতে ভাল লাগে তাঁর। কিন্তু লেখার জন্য তেমন সময় পান না। তিনি বলতেন, অন্য কেউ যদি লিখে নিতেন, তাহলে আরও বই হতো। বইমেলা নিয়ে লেখা তাঁর কবিতাটি অনেক আগে লেখা বলেও জানান।
শোভনদেব চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, দোলা সেনরাও উপস্থিত ছিলেন সেখানে। এদিন মুখ্যমন্ত্রী জানান, করুণাময়ীর সেন্ট্রাল পার্কই বইমেলার স্থায়ী জায়গা।

Releated Posts

‘ভারতে প্রধানমন্ত্রী ঠিক করেন জনগণই’, ওয়েইসির ‘তরুণ প্রধানমন্ত্রী’ মন্তব্যে রাজনৈতিক তরজা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসির “দেশের প্রধানমন্ত্রী একজন তরুণ হওয়া উচিত” মন্তব্যকে ঘিরে রবিবার রাজনৈতিক…

ByByNews Desk Jul 26, 2026

ভারতের জ্বালানি রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বায়োফুয়েল: হরদীপ সিং পুরী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বায়োফুয়েল মিশন, গ্রিন হাইড্রোজেন মিশন এবং ‘সমুদ্র মন্থন’-এর মতো রূপান্তরমূলক উদ্যোগ ভারতকে জ্বালানি ক্ষেত্রে…

ByByNews Desk Jul 26, 2026

রাহুলের চিঠিকে ঘিরে বিজেপি-কংগ্রেসের তরজা, ছাত্র আন্দোলনে পুলিশি পদক্ষেপে জবাবদিহির দাবি

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): নিট প্রশ্নফাঁস এবং অন্যান্য পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে আন্দোলনরত ছাত্রদের বিরুদ্ধে দিল্লি পুলিশের পদক্ষেপ নিয়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘হর ঘর তিরঙ্গা’কে আবারও জনআন্দোলনে পরিণত করার আহ্বান প্রধানমন্ত্রীর, স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ স্মরণের বার্তা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): স্বাধীনতা দিবসকে সামনে রেখে দেশবাসীর প্রতি ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে উৎসাহের সঙ্গে অংশ নেওয়ার…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top