News Flash

  • Home
  • দিনের খবর
  • আসানসোলে রেললাইনের পাশ থেকে ক্ষতবিক্ষত অবস্থায় জোড়া দেহ উদ্ধার
Image

আসানসোলে রেললাইনের পাশ থেকে ক্ষতবিক্ষত অবস্থায় জোড়া দেহ উদ্ধার

আসানসোল, ১৭ জানুয়ারি (হি. স.) : আসানসোলের সালানপুর থানার জেমারি রেল ফটক সংলগ্ন এলাকায় রেললাইনের পাশ থেকে ক্ষতবিক্ষত অবস্থায় জোড়া দেহ উদ্ধার। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দু’জনের নাম পরিচয় জানা যায়নি। অজ্ঞাত পরিচয় জোড়া দেহ দুটি মহিলা ও পুরুষের। দু’জনের বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে সালানপুর থানার জেমারি রেল ফটক সংলগ্ন আপ রেললাইনের পাশে এক মহিলা ও এক পুরুষের দেহ ছিন্নভিন্ন অবস্থায় পড়ে থাকতে দেখেন এলাকার বাসিন্দারা। স্বাভাবিকভাবেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় সালানপুর থানার পুলিশ ও রেল পুলিশ।

স্থানীয়রা জানান, মৃত দু’জন এলাকার বাসিন্দা নয়। পুরুষ মৃতদেহের বেশ কিছুটা দূরে মহিলার মৃতদেহটি পড়েছিল। আত্মহত্যা না চলন্ত ট্রেন থেকে পড়ে দু’জনের মৃত্যু হয়েছে, তা নিয়ে সংশয় রয়েছে। পুলিশ জানিয়েছে, মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ঠিক কি কারণে এই ঘটনা তা জানতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top