News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জনজাতিদের অস্তিত্ব রক্ষার দাবিতে হঠাৎই ময়দানে আইপিএফটি, খুমলুঙে মিছিল ও সমাবেশ
Image

জনজাতিদের অস্তিত্ব রক্ষার দাবিতে হঠাৎই ময়দানে আইপিএফটি, খুমলুঙে মিছিল ও সমাবেশ

আগরতলা, ৪ ডিসেম্বর : জনজাতিদের অস্তিত্ব রক্ষায় হঠাৎই ময়দানে নামলো আইপিএফটি। বুধবার খুমলুঙের ডকমালি বাজারে আইপিএফটির উদ্যোগে একটি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন আইপিএফটির সভাপতি প্রেম কুমার রিয়াং, মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া সহ অন্যান্যরা।

এদিন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বলেন, জনজাতিদের অস্তিত্ব বিপন্নের পথে। বর্তমানে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন শুরু হয়েছে। এ বিষয়ে রাজ্যের জনজাতিরাও যথেষ্ট উদ্বিগ্ন। অস্তিত্ব সংকটে ভুগছেন তারা। ভবিষ্যতে তাদের উপরও এ ধরনের ঘটনা সংঘটিত হতে পারে বলে আশঙ্কা করছেন জনজাতিরা। তাই তাদের সুরক্ষার জন্য ভারত সরকারের কাছে দাবি জানিয়েছেন মন্ত্রী।

উল্লেখ্য, রাজনৈতিক প্রেক্ষাপটে আইপিএফটি একপ্রকার সুপ্ত অবস্থাতেই ছিল। বুধবার হঠাৎ আইপিএফটির মিছিল এবং সমাবেশে জনজাতিদের অস্তিত্ব রক্ষার দাবীকে কেন্দ্র করে বিভিন্ন মহলে প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। অস্তিত্ব রক্ষার লড়াইয়ে নেমেছে আইপিএফটি, মন মনে করছে তথ্যবিজ্ঞ মহল।

Releated Posts

দক্ষিণ জেলায় ঝড় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ২৫০ জনকে বিভিন্ন সহায়তা করা হয়েছে: জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল: গত ২৭ এপ্রিল থেকে আজ পর্যন্ত দক্ষিণ ত্রিপুরা জেলায় ঝড় বৃষ্টির ফলে ২৫০…

ByByReshmi Debnath Apr 29, 2026

বিশ্রামগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য রামদাস পাড়ায়

বিশ্রামগঞ্জ, ২৯ এপ্রিল:  বিশ্রামগঞ্জ থানাধীন রামদাস পাড়া এলাকায় এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।…

ByByReshmi Debnath Apr 29, 2026

ভাইয়ের সঙ্গে খেলতে গিয়ে পুকুরে ডুবে মৃত্যু আড়াইবছরের শিশুর

বিশালগড়, ২৯ এপ্রিল:  চড়িলাম ব্লকের বাঁশতলী ভিলেজের রামদাস পাড়ায় পুকুরের জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হল আড়াই বছরের এক…

ByByReshmi Debnath Apr 29, 2026

বিদ্যুৎ ও রাস্তার বেহাল অবস্থা নিয়ে ক্ষোভ, অভিযোগ জোলাইবাড়ির মধুলা সর্দার পাড়ার বাসিন্দাদের

জোলাইবাড়ি, বুধবারঃ দক্ষিণ ত্রিপুরা জেলার জোলাইবাড়ি বিধানসভা এলাকার মুহুরীপুর আর এফ-এর মধুলা সর্দার পাড়ায় বিদ্যুৎ পরিষেবা ও রাস্তার…

ByByReshmi Debnath Apr 29, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top