News Flash

Image

যান দুর্ঘটনায় নিহত এক

শান্তিরবাজার, ৪ ডিসেম্বর : দেবদারু এলাকায় যান দুর্ঘটনায় নিহত হয়েছেন একজন। ঘটনার বিবরনে জানা যায়, বিলোনিয়া মহকুমার পি আর বাড়ীর বাসিন্দা শৈলেন দাস টিআর০৮-২৭৩৯ নাম্বারের অটো রিজার্ভ নিয়ে শান্তিরবাজার মহকুমার কোয়াইফাং এলাকায় উনার শুশর বাড়ীতে যাচ্ছিলো।

এরইমধ্যে দেবদারু বাজার সংলগ্ন এলাকায় পৌঁছাতে আটোটি দুর্ঘটনার শিকার হয়।  দুর্ঘটনার পর শৈলেন দাসকে গুরতর আহত অবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে দমকল বাহিনীর কর্মীরা।  সেখান থেকে আহতের অবস্থা আশঙ্কাজনক দেখে  চিকিৎসার জন্য শান্তিরবাজার জেলা হাসপাতলে রেফার করে কর্তব্যরত চিকিৎসক।

শান্তিরবাজার জেলা হাসপাতালে শৈলেন দাসকে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করে। দুর্ঘটনা সম্পর্কে নিহতের ভাই সংবাদ মাধ্যমের সামনে জানাতে গিয়ে জানায় শৈলেন দাস অটো চালককে বলে নিজে অটো চালাচ্ছিলো।  অটোচালক সহ বাড়ীর লোকজনেরা অটোতে বসেছিলো।  এতে করে এই দুর্ঘটনা ঘটে।  দুর্ঘটনায় সকলে সামান্য আহত হয়। এই দুর্ঘটনায় প্রান কেরে নিলো শৈলেন দাসের। দুর্ঘটনার পর মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের লোকজনের হাতে তুলে দেওয়া হয়। শৈলেন দাসের অস্বাভাবিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।

Releated Posts

ধলেশ্বরে গাছের ডাল কাটতে গিয়ে পড়ে মৃত্যু শ্রমিকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই: রাজধানী আগরতলার ধলেশ্বর ১৬ নম্বর রোড এলাকায় একটি বাড়িতে গাছের ডাল কাটার সময়…

ByByReshmi Debnath Jul 29, 2026

ছেলের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, আত্মহত্যার হুঁশিয়ারি অসহায় মায়ের

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২৯ জুলাই: ছেলের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের গুরুতর অভিযোগ তুলে আত্মহত্যার হুঁশিয়ারি দিলেন এক…

ByByReshmi Debnath Jul 29, 2026

রাজ্যের মানুষকে উন্নত স্বাস্থ্য পরিষেবা দিতে নিরন্তর কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৯ জুলাই:  সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা, অভাব-অভিযোগ ও চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনের প্রতি সংবেদনশীল ও দায়িত্বশীল মনোভাব নিয়ে…

ByByReshmi Debnath Jul 29, 2026

নির্যাতিত মহিলাদের পাশে সমস্ত সহায়তা নিয়ে দাঁড়াতে হবে: জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই: মহিলাদের সুরক্ষিত রাখার জন্য যে সমস্ত আইনি বিধান রয়েছে সেগুলি যথাযথ প্রয়োগ করার…

ByByReshmi Debnath Jul 29, 2026
Scroll to Top