News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তেলিয়ামুড়া মহকুমা শাসকের নিকট তেলিয়ামুড়া ব্লক কংগ্রেসের ডেপুটেশন
Image

তেলিয়ামুড়া মহকুমা শাসকের নিকট তেলিয়ামুড়া ব্লক কংগ্রেসের ডেপুটেশন

তেলিয়ামুড়া, ৪ ডিসেম্বর : ১৫ দফা দাবির সমর্থনে তেলিয়ামুড়া মহকুমা শাসকের নিকট তেলিয়ামুড়া ব্লক কংগ্রেসের পক্ষ থেকে বুধবার সকালে ডেপুটেশন প্রদান করা হয়।

তেলিয়ামুড়াবাসীর সার্বিক সমস্যার সমাধানের লক্ষ্যে তেলিয়ামুড়া মহকুমা শাসক পরিমল মজুমদারের নিকট মোট ১৫ দফা দাবিতে ডেপুটেশন প্রদান করেন ব্লক কংগ্রেস।

এদিনের এই ডেপুটেশনে উপস্থিত ছিলেন প্রাক্তন কংগ্রেস বিধায়ক অশোক কুমার বৈদ্য, তেলিয়ামুড়া ব্লক যুব কংগ্রেস সভাপতি অতনু পাল, জেলার মহিলা কংগ্রেস সভানেত্রী সবিতা জমাতিয়া, জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক রাজধন সরকার সহ অন্যান্যরা।

মূলত যে ১৫ দফা দাবি সমূহ মহকুমা শাসকের গোচরে নেওয়া হয় তার মধ্যে অন্যতম হলো, চলতি বছরের সেপ্টেম্বর এবং অক্টোবর মাসগুলিতে রেশন দোকানে  ৯০শতাংশ ভোক্তারা আটা কেন পায়নি তার তদন্ত করা। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি রোধে কার্যকারী ভূমিকা গ্রহণ করা। তেলিয়ামুড়া পৌর পরিষদ এলাকায় সুষ্ঠুভাবে পানীয় জল সরবরাহ করা সহ মোট ১৫ টি দাবি নিয়ে এদিনের এই ডেপুটেশনে মিলিত হয় তেলিয়ামুড়া ব্লক কংগ্রেস।

Releated Posts

বিরল রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে ১২টি ভায়াল দেওয়া হয়েছে

আগরতলা, ১২ সেপ্টেম্বর :  রাজ্য সরকারের বিশেষ উদ্যোগে স্পাইনাল মাস্কুলার এট্রোফি টাইপ-১ জেনেটিক রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে…

ByByNews Desk Sep 12, 2026

সিএনজি সংকটে খোয়াইয়ে ছয় শতাধিক অটোর দীর্ঘ লাইন, চরম দুর্ভোগে চালকরা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: সিএনজি সংকটে শনিবার সকাল থেকেই চরম দুর্ভোগের মুখে পড়লেন খোয়াই শহর ও আশপাশের এলাকার অটোচালকরা।…

ByByNews Desk Sep 12, 2026

জেলা শাসকের দফতরের পাশে বেহাল রাস্তা, ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: রাস্তার বেহাল দশার কারণে এলাকার ছেলে-মেয়েদের কাছে বিয়ের সম্বন্ধ এসেও ফিরে যাচ্ছে। এমনই অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 12, 2026

জাতীয় শিক্ষানীতি ২০২০ হলো নতুন ও উন্নত ভারত গড়ার মূল ভিত্তি: রাজ্যপাল

আগরতলা, ১২ সেপ্টেম্বর: সাফল্যের কোনও শর্টকার্ট উপায় নেই। শিক্ষার্থীদের শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য নিরন্তর প্রচেষ্টা চালাতে, শেখা অব্যাহত রাখতে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top