News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্ষণের অভিযোগে আসামীকে ১০ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করল আদালত
Image

ধর্ষণের অভিযোগে আসামীকে ১০ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করল আদালত

নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ১৭ জানুয়ারি : ধর্ষণের অভিযোগে অমিত দেবনাথ(৩০) নামে এক অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে সাজা দিয়েছে কমলপুর অতিরিক্ত দায়রা আদালতের বিচারক সূর্যদেও সেন। ১০ বছরের সশ্রম কারাদণ্ড ৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন মাসের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন আদালত।

এই বিষয়ে বিস্তারিত বলতে গিয়ে কমলপুর অতিরিক্ত দায়রা আদালতের আইনজীবি ইন্দুভূষণ দেব জানিয়েছেন, গত ২২-৪-১৮ তারিখে ৩০ বছর বয়সী এক মহিলাকে জোরপূর্বক ধর্ষণ করেছে অমিত দেবনাথ। নির্যাতিতার বাড়ীর পাশের এক লুঙ্গায় এই ঘটনাটি সংঘটিত হলে নির্যাতিতার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে ঘটনাটি প্রত্যক্ষ করেছে। পরবর্তীতে সালেমা থানায় এই বিষয়ে লিখিত অভিযোগ জানালে পুলিশ ৩৭৬(২) ধারায় অভিযুক্ত অমিত দেবনাথের বিরুদ্ধে মামলা নিয়ে তদন্ত শুরু করে। আজ কমলপুর অতিরিক্ত দায়রা আদালতের বিচারক সাক্ষ্যবাক্য  ও প্রয়োজনীয় তথ্যাদি বিবেচনা করে অমিত দেবনাথকে দোষী সাব্যস্ত করেছে এবং ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের জেল হাজতের আদেশ দিয়েছেন।  

Releated Posts

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top