News Flash

  • Home
  • ত্রিপুরা
  • স্কলারশিপ না পেয়ে তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মূল ফটক আটকে বিক্ষোভে সামিল বি এড উত্তীর্ণ এস সি ছাত্র ছাত্রীরা
Image

স্কলারশিপ না পেয়ে তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মূল ফটক আটকে বিক্ষোভে সামিল বি এড উত্তীর্ণ এস সি ছাত্র ছাত্রীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জানুয়ারি : ২০২৩ সালের বি এড উত্তীর্ণ এস সি ছাত্র ছাত্রীরা স্কলারশিপ পাচ্ছে না। তাতে সংশ্লিষ্টদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা জানিয়েছে,বহুবার তপশিলি জাতি কল্যাণ দপ্তরে গিয়ে স্কলারশিপের দাবি করলে তাদের বিভিন্নভাবে আশ্বস্ত করা হয়েছে। কিন্তু তারা দীর্ঘ ৮ মাস ধরে বঞ্চনার শিকার হয়ে আসছে বলে অভিযোগ তুলে বুধবার একটি মিছিল সংঘটিত করে গোর্খাবস্তি‌স্থিত তপশিলি জাতি কল্যাণ দপ্তরের অফিসের সামনে বিক্ষোভ দেখায়।

বিক্ষোভরত ছাত্রছাত্রীরা জানায়, ৩২০০ জনের মধ্যে প্রায় ৬০ শতাংশ ছাত্রছাত্রীরা গত ১০ জানুয়ারি স্কলারশিপ পেয়ে গেলেও বাকি ৪০ শতাংশ ছাত্রছাত্রীর স্কলারশিপ মিলে নি। কিন্তু গত ডিসেম্বর মাসে যখন সংশ্লিষ্ট দপ্তরের অফিসে এসে কথা বলেছিল তখন তাদের আশ্বাস দেওয়া হয়েছিল আগামী ১৫ জানুয়ারির মধ্যে সকলে স্কলারশিপ পেয়ে যাবে।

কিন্তু এখন পর্যন্ত তাদের স্কলারশিপ পায় নি সকলে। এদিন দপ্তরের অধিকর্তা অসীম সাহার কাছে স্কলারশিপ না পাওয়ার বিষয়ে জানতে গেলে তিনি কক্ষে উপস্থিত ছিলেন না। তখন ক্ষুদ্ধ ছাত্ররা স্পষ্ট জানিয়ে দেন আগামী এক সপ্তাহের মধ্যে যদি তারা স্কলারশিপ না পায় তাহলে তারা হাইকোর্টে মামলা করতে বাধ্য হবে।

 পরবর্তী সময় দপ্তরের মূল ফটক আটকে দিয়ে বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রীরা। অবিলম্বে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হলে তারা আরো বৃহত্তর আন্দোলনে সামিল হবে বলে হুশিয়ারি দিয়েছে।

Releated Posts

ছবিমুড়ায় দখলদারি বিতর্কে উত্তেজনা, প্রশাসনের হস্তক্ষেপে স্বাভাবিক পরিস্থিতি পর্যটনকেন্দ্রে ফের স্বাভাবিক পর্যটক যাতায়াত

অমরপুর, ২৬ এপ্রিল:  এডিসি নির্বাচনের ফল প্রকাশের পর রাজ্যের বিভিন্ন স্থানে দখলদারি নিয়ে উত্তেজনার আবহের মধ্যেই ত্রিপুরার অন্যতম…

ByByReshmi Debnath Apr 26, 2026

কালবৈশাখীর তাণ্ডবে বিপর্যস্ত জোলাইবাড়ী, গাড়ির উপর গাছ পড়ে চাঞ্চল্য

আগরতলা, ২৬ এপ্রিল: দক্ষিণ ত্রিপুরার জেলা অন্তর্গত জোলাইবাড়ী পশ্চিম পিলাক কলোনি এলাকায় রবিবার (২৬ এপ্রিল ২০২৬) বিকেলে কালবৈশাখী…

ByByReshmi Debnath Apr 26, 2026

ত্রিপুরায় বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টির সতর্কতা, দমকা হাওয়ার সম্ভাবনা

আগরতলা, ২৬ এপ্রিলঃ ত্রিপুরার বিভিন্ন জেলায় আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে ভারতীয় আবহাওয়া…

ByByReshmi Debnath Apr 26, 2026

কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড ধর্মনগর শহর, ব্যাপক ক্ষয়ক্ষতি বিপর্যস্ত জনজীবন

ধর্মনগর, ২৬ এপ্রিল: হঠাৎ করে আছড়ে পড়া কালবৈশাখীর তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগর শহরের একাধিক…

ByByReshmi Debnath Apr 26, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top