News Flash

Image

দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত তিন

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৭ জানুয়ারি : মুঙ্গিয়াকামী থানাধীন শালবাগান এলাকায় পথ দুর্ঘটনায়  তিনজন গুরুতর ভাবে আহত হয়েছেন। এই ঘটনাটি ঘটেছে তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত মুঙ্গিয়াকামী থানাধীন শালবাগান এলাকায়।

ঘটনার বিবরণে প্রকাশ, মুঙ্গিয়াকামী থানাধীন শালবাগান এলাকায় আসাম–আগরতলা জাতীয় সড়কে  টিআর০৫-ডি-১৬৭১ নম্বরের একটি লরি এবং  টিআর০১-বি-২৭৬৮ নম্বরের একটি যাত্রীবাহী ম্যাক্স গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ বাঁধে।

দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ যান দুর্ঘটনায়  বুলু দেববর্মা, বর্নালি দেববর্মা এবং পূজা দেববর্মা নামে তিনজন গুরুতর আহত হয়েছেন।

ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া থেকে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যায়।  আহতদের উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে। ঘটনা সম্পর্কে বিস্তারিত কোন কারণ জানা যায়নি।  তবে অনুমান দ্রুতগতির জন্যই এই দুর্ঘটনা সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বর্তমানে আহতদের চিকিৎসা চলছে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে।

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top