News Flash

  • Home
  • দিনের খবর
  • শীতের আমেজ তিলোত্তমায়; পুরুলিয়ায় শৈত্যপ্রবাহ, ঠান্ডায় কাঁপছে গোটা পশ্চিমবঙ্গ
Image

শীতের আমেজ তিলোত্তমায়; পুরুলিয়ায় শৈত্যপ্রবাহ, ঠান্ডায় কাঁপছে গোটা পশ্চিমবঙ্গ

কলকাতা, ১৬ জানুয়ারি (হি.স.): ঠান্ডায় কাঁপছে গোটা পশ্চিমবঙ্গ, কোথাও কনকনে আবার কোথাও জম্পেশ শীতের আমেজ। শীতের আমেজ রয়েছে মহানগরী তিলোত্তমাতেও, কাঁপছে লাগোয়া জেলাগুলিও। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূমের মতো পশ্চিমের জেলাগুলি আবার শীতের দাপটে কাঁবু। পুরুলিয়ায় জারি রয়েছে শৈত্যপ্রবাহের সতর্কতা। সামগ্রিকভাবে বলতে গেলে, মঙ্গলবারও শীতে কাঁপল বঙ্গভূমি।

মকর সংক্রান্তির পর ফের নামল তাপমাত্রা। মকর সংক্রান্তিতে কলকাতার তাপমাত্রা বেড়ে হয়েছিল ১৩.৯। মঙ্গলবার কিছুটা নামল তাপমাত্রা, এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মাঘের শুরুতেই শীতের পথে কাঁটা হয়ে দাঁড়াতে পারে পশ্চিমী ঝঞ্ঝা। রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবার বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও নদিয়া জেলায়। বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে।

Releated Posts

রেজিনগরে পুলিশের সঙ্গে বচসা, সাব-ইন্সপেক্টরের কলার ধরার অভিযোগে গ্রেফতার হুমায়ুন কবীর

কলকাতা, ৬ অক্টোবর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার রেজিনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে ভোটগ্রহণ চলাকালীন পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে হুমকি…

ByByNews Desk Oct 6, 2026

‘অপরাধীদের মনে ভয় তৈরি করুন’, দিল্লিতে ধর্ষণের ঘটনায় পুলিশকে সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ৫ অক্টোবর (আইএএনএস): দিল্লি-এনসিআরে সাম্প্রতিক ধর্ষণ ও যৌন নিগ্রহের ঘটনাগুলি নিয়ে স্বতঃপ্রণোদিত মামলায় সোমবার দিল্লি পুলিশ ও…

ByByNews Desk Oct 5, 2026

দলীয় তহবিল ব্যবহারে বাধা, বিশেষ আধিকারিকের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মমতা শিবির

কলকাতা, ৫ অক্টোবর (আইএএনএস): দুর্গাপুজোর আগে দলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অর্থ তোলার অনুমতি না দেওয়ার অভিযোগ তুলে…

ByByNews Desk Oct 5, 2026

পশ্চিম বঙ্গে ইসিএলের সিদুলি কোলিয়ারিতে জল ঢুকে আতঙ্ক, শ্রমিকদের নিরাপদে সরানো হল

কলকাতা, ৫ অক্টোবর (আইএএনএস): পশ্চিম বর্ধমানের আন্দালের সিদুলি কোলিয়ারি এলাকায় সোমবার আচমকা খনির ভিতরে জল ঢুকে পড়ায় আতঙ্ক…

ByByNews Desk Oct 5, 2026
Scroll to Top