News Flash

  • Home
  • দিনের খবর
  • পুরুলিয়ায় সাধু নিগ্রহে গ্রেফতার আরও ১, ধৃতের সংখ্যা বেড়ে ১৩
Image

পুরুলিয়ায় সাধু নিগ্রহে গ্রেফতার আরও ১, ধৃতের সংখ্যা বেড়ে ১৩


পুরুলিয়া, ১৪ জানুয়ারি (হি.স.): গঙ্গাসাগর যাওয়ার পথে পুরুলিয়ার কাশীপুরে উত্তর প্রদেশের সাধুদের উপরে হামলায় অভিযুক্ত আরও একজনকে গ্রেফতার করল পুলিশ। ঘটনার পর থেকেই সে গা ঢাকা দিয়েছিল। এনিয়ে ওই ঘটনায় মোট ১৩ জনকে গ্রেফতার করল পুলিশ। রবিবার তাকে রঘুনাথপুর মহকুমা আদালতে পেশ করা হয়।

গত বৃহস্পতিবার উত্তরপ্রদেশ থেকে আগত তিনসাধু, তাদের রাঁধুনি এবং গাড়ির চালকের উপর হামলার ঘটনা ঘটে পুরুলিয়ার কাশীপুর থানার গৌরাঙ্গডি গ্রামে। ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় । পরে পুলিশ গিয়ে সাধুদের উদ্ধার করে । ঘটনায় দেশ জুড়ে নিন্দার ঝড় উঠেছে । শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। গণপ্রহারের ঘটনায় আগেই ১২ জনকে গ্রেফতার করেছে কাশীপুর থানার পুলিশ । গতকাল গ্রেফতার হওয়া লোকজনকে জিজ্ঞাসাবাদ করে আরও একজনকে গ্রেফতার করল পুলিশ। ঘটনার পর থেকেই সে গা ঢাকা দিয়েছিল। ধৃতের নাম রবীন্দ্রনাথ বাউরি ওরফে বাবু। সে কাঠের টুকরো দিয়ে সাধুদের মারধর করে বলে অভিযোগ উঠেছে। সেই ভিডিয়ো দেখে তাকে চিহ্নিত করে গ্রেফতার করে পুলিশ। আজ তাকে রঘুনাথপুর মহকুমা আদালতে পেশ করা হয়। এনিয়ে পুরুলিয়ার কাশীপুর থানা এলাকার গৌরাঙ্গডি এলাকার ওই ঘটনায় মোট ১৩ জনকে গ্রেফতার করল পুলিশ। ঘটনার পর থেকেই থমথমে এলাকা।

এদিকে, ওই ঘটনার পর গঙ্গাসাগার না গিয়ে উত্তরপ্রদেশ ফিরে গিয়েছেন ওই ৩ সাধু। তাদের ফেরার ব্যবস্থা করেন, পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্য়োতির্ময় সিং মাহাতো। এর পাশাপাশি গতকাল কাশীরপুর থানায় অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখায় বিজেপি সমর্থকরা।

Releated Posts

জনগণনা ২০২৭: ১৭ মে থেকে গুজরাটে শুরু স্ব-গণনা, জুনে বাড়ি-বাড়ি তথ্য সংগ্রহ অভিযান

গান্ধীনগর, ১২ মে (আইএএনএস): আসন্ন জনগণনা ২০২৭-এর প্রস্তুতি জোরদার করতে গুজরাট সরকার বড় পদক্ষেপ নিচ্ছে। রাজ্যে ১.০৯ লক্ষেরও…

ByByTaniya Chakraborty May 12, 2026

আস্থা ভোটে অংশগ্রহণে নিষেধাজ্ঞায় চ্যালেঞ্জ, টিভিকে বিধায়কের আর্জি শুনবে সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১২ মে (আইএএনএস): তামিলাগা ভেট্রি কাঝাগম (টিভিকে)-এর বিধায়ক আর সিনিবাস সেতুপতির বিরুদ্ধে মাদ্রাজ হাই কোর্টের অন্তর্বর্তী নির্দেশের…

ByByTaniya Chakraborty May 12, 2026

তৃণমূল সমর্থন করলেই কি এখন বাংলায় হিংসা ও মৃত্যুর মুখে পড়তে হবে? প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা, ১২ মে (আইএএনএস): বর্তমান বিজেপি-শাসিত পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করলেই কি হিংসা, নির্যাতন ও মৃত্যুর মুখে পড়তে…

ByByTaniya Chakraborty May 12, 2026

ভোটে পরাজয়ের পর ডিএমকের গুরুত্বপূর্ণ জেলা সম্পাদক বৈঠক ১৪ মে

চেন্নাই, ১২ মে (আইএএনএস): সদ্যসমাপ্ত তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে ডিএমকের পরাজয়ের পর দলীয় পরিস্থিতি পর্যালোচনায় গুরুত্বপূর্ণ বৈঠক ডাকল দল।…

ByByTaniya Chakraborty May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top