News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দিন দুপুরে ইট চুরি করতে গিয়ে স্থানীয়দের হাতে আটক এক যুবক
Image

দিন দুপুরে ইট চুরি করতে গিয়ে স্থানীয়দের হাতে আটক এক যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জানুয়ারি: চোরের উপদ্রবে রাজধানী আগরতলা শহর ও শহরতলী এলাকার জনগণ অতিষ্ঠ। বেশিরভাগ ক্ষেত্রেই নেশার টাকার যোগান নিশ্চিত করতে এই ধরনের চুরি ছিনতাই এর ঘটনা বৃদ্ধি পেয়ে চলেছে। শনিবার রাজধানীর চন্দ্রপুরস্থিত  বলদাখাল এলাকায় আটক কর হয় এক চোরকে। তার নাম সঞ্জয় সরকার। অভিযুক্ত চোর শনিবার বলদাখাল এলাকায় মমতাজ বেগম নামে এক মহিলার বাড়ি থেকে চুরি করে ইট নিয়ে আসার চেষ্টা করেছিল বলে অভিযোগ। পরে মহিলা টের পেয়ে এলাকাবাসীকে জানায়। এলাকাবাসী তাকে গাড়ি সহ আটক করে। তারপর তাকে উত্তম মধ্যম দিয়ে খবর দেয় পুলিশকে। পুলিশ এসে অভিযুক্ত সঞ্জয় সরকারকে আটক করে থানায় নিয়ে যায়। পুলিশ তার গারিটিও আটক করেছে। গাড়ির নম্বর টি আর ০১ এ এফ ১৫৬০ । 

অভিযোগকারী মহিলা মমতাজ বেগম জানান, গত তিনদিন ধরে উনার ইট চুরি হচ্ছিল। শনিবার অভিযুক্ত চোর সঞ্জয় সরকার চুরি করার সময় তাকে জিজ্ঞাসা করা হয় সে ইটগুলি কেন নিয়ে যাচ্ছে। তখন সে জানায় সামনে ব্রীজ এলাকায় রাস্তা সংস্কারের কাজের জন্য নিয়ে যাচ্ছে। তখন তাকে মালিক নিয়ে আসতে বলা হয়। কিন্তু সে কাউকে নিয়ে আসতে পারেনি। 

তখন এলাকাবাসী ভালো করে বুঝতে পেরেছে সে ইট গুলি চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। তখন তাকে আটক করা হয়। এলাকাবাসীর দাবি অভিযুক্ত চোরদের বিরুদ্ধে পুলিশ কঠোর ব্যবস্থা গ্রহণ করুক এবং এলাকায় পুলিশের টহলদারি বাড়ানোর দাবি উঠেছে।

Releated Posts

ভিসি নির্বাচনে প্রচারের রণকৌশল চূড়ান্ত করতে বিজেপির বৈঠক

আগরতলা, ১২ সেপ্টেম্বর: ত্রিপুরার আসন্ন ভিলেজ কাউন্সিল (ভিসি) নির্বাচনে প্রচারের রণকৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছে প্রদেশ বিজেপি। আজ…

ByByNews Desk Sep 12, 2026

বিরল রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে ১২টি ভায়াল দেওয়া হয়েছে

আগরতলা, ১২ সেপ্টেম্বর :  রাজ্য সরকারের বিশেষ উদ্যোগে স্পাইনাল মাস্কুলার এট্রোফি টাইপ-১ জেনেটিক রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে…

ByByNews Desk Sep 12, 2026

সিএনজি সংকটে খোয়াইয়ে ছয় শতাধিক অটোর দীর্ঘ লাইন, চরম দুর্ভোগে চালকরা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: সিএনজি সংকটে শনিবার সকাল থেকেই চরম দুর্ভোগের মুখে পড়লেন খোয়াই শহর ও আশপাশের এলাকার অটোচালকরা।…

ByByNews Desk Sep 12, 2026

জেলা শাসকের দফতরের পাশে বেহাল রাস্তা, ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: রাস্তার বেহাল দশার কারণে এলাকার ছেলে-মেয়েদের কাছে বিয়ের সম্বন্ধ এসেও ফিরে যাচ্ছে। এমনই অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top